ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭৭


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-১০-২০২২ বিকাল ৫:৫

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৪ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৭৪ জন মারা গেলেন। একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ৬৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৪৬২ জন ঢাকার  ২১৫ জন ঢাকার বাইরের। এ নিয়ে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৮৭০ ‍জনে।

আজ মঙ্গলবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে ২ হাজার ৪৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ৬৬৭ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন। এ পর্যন্ত মোট ১৯ হাজার ৩০৩ রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

গত কয়েক বছরের তুলনায় এ বছর সিটি করপোরেশনকে ডেঙ্গু ভাইরাসের বড় ধরনের প্রাদুর্ভাবের বিষয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তারা পরামর্শ দেন, এডিস মশা নিয়ন্ত্রণে করপোরেশনকে অবিলম্বে ব্যাপক ব্যবস্থা নিতে হবে।

প্রীতি / জামান

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ‘মুরাসু’, বন্দরে ২ নম্বর সংকেত

সব জাতীয় ছুটিতে সাংবাদিকদের অন্তর্ভুক্তির দাবি ডিআরইউর

৭ নভেম্বর সব সরকারি, আধা-সরকারি প্রতিষ্ঠানে উড়বে জাতীয় পতাকা

সারাদেশে চারদিন গ্যাসের স্বল্পচাপ থাকবে

গণপিটুনিতে ১৫ দিনে দশ মৃত্যু, শিশু নির্যাতন নিয়েও উদ্বেগ বিএইচআরএফের

বায়ুদূষণ কমাতে গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে নীতি প্রণয়নের তাগিদ

লালবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

ফলাফল সন্তোষজনক নয় এমন শিক্ষাপ্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ

সংসদে স্পিকারের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

শ্রমিক আন্দোলনে নাশকতা ও অগ্নিসংযোগে জড়িত ১১ আ. লীগ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘন করায় ১৮১০ মামলা

হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৪১৭ জন, আরো ২ জনের মৃত্যু

‘ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়’