মসিকের ৬ তলা নগর মাতৃসদনের নির্মাণকাজ উদ্বোধন
ময়মনসিংহ সিটির নাগরিকদের স্বাস্থ্যসেবার উন্নয়নে ৬ তলাবিশিষ্ট নগর মাতৃসদনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু। আজ মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে ১৭নং ওয়ার্ডের বাগমারা পানির ট্যাংকসংলগ্ন এলাকায় আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্প-২-এর আওতায় ৯ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য এ কম্প্রিহেনসিভ রি-প্রোরডাক্টিভ হেলথ কেয়ার সেন্টার মাতৃসদনের উদ্বোধন করেন মেয়র। এর নির্মাণকাজ বাস্তবায়ন করছে ময়মনসিংহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
উদ্বোধনকালে মেয়র বলেন, প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছি। নগর মাতৃসদন নির্মাণের প্রকল্পটি বহুল প্রত্যাশিত একটি প্রকল্প। এতে নাগরিক স্বাস্থ্যসেবার ব্যপক পরিবর্তন ঘটবে। এখানে গর্ভবতী নারী, মা-শিশুরা কম খরচে মানসম্মত সেবা পাবে। এজন্য মেয়র নগর মাতৃসদন নির্মাণের মান নিশ্চিত করার সাথে দ্রুত কাজ সম্পাদন নিশ্চিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে অনুরোধ জানান।
স্বাস্থ্যসেবা প্রসঙ্গে মেয়র আরো বলেন, সিটি কর্পোরেশনের তিনটি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র ও একটি নগর মাতৃসদন ইতোমধ্যে সেবা প্রদান করছে। নতুন ভবন এ সেবা প্রদানের মানকে আরো বৃদ্ধি করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্যানেল মেয়র মো. আসিফ হোসেন ডন ও সামীমা আক্তার, ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. কামাল খান, ১৬, ১৭ ও ১৮নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর রোকশানা শিরীন কাজল এবং অন্য কাউন্সিলরবৃন্দ, মসিকের প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মিঞা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, ময়মনসিংহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied