ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

ভোর হলেই সাতকানিয়ার এওচিয়ায় নির্বাচন


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১১-১০-২০২২ রাত ৮:৩০

চট্টগ্রামের সাতকানিয়ায় নানা জল্পনা কল্পনা শেষে অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে এওচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন।চেয়ারম্যান পদ ছাড়া বাকি পদে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী ১২ অক্টোবর বুধবার সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত ৭ ফেব্রুয়ারি চট্টগ্রামের সাতকানিয়ায় সপ্তম ধাপে এওচিয়া ইউনিয়ন ছাড়া বাকি ১৬ টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়।পরে ৫জুন এওচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন হওয়ার কথা থাকলেও বিদ্রোহী প্রার্থী নজরুল ইসলাম মানিকের অভিযোগের ভিত্তিতে স্থগিত হয় এওচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন।পরবর্তীতে ৩ জুলাই নির্বাচন কমিশনের দেওয়া এক বিজ্ঞপ্তিতে ১৪ জুলাই চেয়ারম্যান পদ ছাড়া সাধারণ সদস্য ও মহিলা সদস্য পদে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়।কিন্তু বিদ্রোহী প্রার্থী নজরুল ইসলাম মানিকের হাইকোর্টে রিট করায় নির্বাচনের একদিন আগেই পুনরায় স্থগিত হয় নির্বাচন।পরে গত ২০ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের দেওয়া এক বিজ্ঞপ্তিতে ১২ অক্টোবর বুধবার সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের আদেশ দেওয়া হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিতকৃত ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণের জন্য চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলাধীন এওচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদ ব্যতীত অন্যান্য পদে যে পর্যায় থেকে স্থগিত করা হয়েছিল সে পর্যায় থেকে ১২ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে এওচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে সাতকানিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ হান্নান বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যা যা প্রয়োজন সব ধরনের পদক্ষেপ নিয়েছি।ব্যাপক পুলিশ,ব্যাপক চেকপোস্ট ও ব্যাপক টহল চলছে।প্রসঙ্গতঃ নির্বাচন ইস্যুতে সাতকানিয়ার গাটিয়াডেঙ্গা এলাকা থেকে গত সোমবার ৭ রাউন্ড গুলিসহ দুজনকে আটক করেছে পুলিশ।
উল্লেখ্য, সাতকানিয়া ছাড়াও বাশঁখালীর চাম্বল ইউনিয়নে একই সাথে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।এছাড়াও টাঙ্গাইলের দুই ইউনিয়নেও চলবে ইউনিয়ন পরিষদ নির্বাচন।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত