খানসামা উপজেলা আ'লীগের সম্মেলন
সভাপতি সাইফুল, সম্পাদক লায়ন চৌধুরী
দীর্ঘ ১০ বছর পর দিনাজপুরের খানসামা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সাইফুল ইসলাম কে সভাপতি ও সফিউল আযম চৌধুরী লায়নকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্যবিশিষ্ট একটি কমিটি করা হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দ এ কমিটি অনুমোদন করেন।
এর আগে মঙ্গলবার বিকেলে অত্যন্ত আনন্দঘন পরিবেশে ও কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যদিয়ে পাকেরহাট প্রস্তাবিত শিশুপার্কে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান ফিজার এমপি।
উপজেলা আওয়ামী লীগের বিদায়ী (ভারপ্রাপ্ত) সভাপতি মোস্তফা আহমেদ শাহ্’র সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের বিদায়ী সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়নের সঞ্চালনায় অনুষ্ঠানে এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য অ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, অ্যাড. সফুরা বেগম রুমি, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম চৌধুরী প্রমুখ।
সম্মেলনের প্রথম অধিবেশন শেষে উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, ২০১২ সালের ১২ ডিসেম্বর ৩ বছরের জন্য নির্বাচনের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন হয়েছিল। এতে শাহ্ আব্দুর জব্বার হেডমাস্টারকে সভাপতি এবং সফিউল আযম চৌধুরী লায়নকে সাধারণ সম্পাদক হন।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়
Link Copied