ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

করোনার বুস্টার ডোজ পেয়েছেন ৫ কোটি ৭০ লাখের বেশি মানুষ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-১০-২০২২ দুপুর ২:৩২

করোনা প্রতিরোধে দেশে শুরু থেকে এখন পর্যন্ত টিকার বুস্টার ডোজ নিয়েছেন ৫ কোটি ৭০ লাখেরও বেশি মানুষ। গত একদিনে (মঙ্গলবার) সারাদেশে ৬২ হাজারের বেশি মানুষ বুস্টার ডোজ নিয়েছেন। বুধবার (১২ অক্টোবর) সকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে টিকা কার্যক্রম শুরুর পর থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১৩ কোটি ৩০ লাখ ৬০ হাজার ৯২৮ জন। দুই ডোজ টিকা নিয়েছেন ১২ কোটি ৩৮ লাখ ৪২ হাজার ৩২৫ জন। আর বুস্টার ডোজ নিয়েছেন ৫ কোটি ৭০ লাখ ৪৪ হাজার ৯৫৯ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে প্রথম ডোজ টিকা নিয়েছেন ৯ লাখ ৬৭ হাজার ৬৪৬ জন, দ্বিতীয় ডোজ ২০ হাজার ৩৮৫ জন। আর বুস্টার ডোজ টিকা নিয়েছেন ৬২ হাজার ২৫১ জন মানুষ। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।

প্রসঙ্গত, দেশে করোনা টিকার নিবন্ধন শুরু হয় এ বছরের ২৭ জানুয়ারি। আর ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। বর্তমানে ৫ বছর বয়সী যেকোনো মানুষ এখন টিকা নিতে পারছেন। 

প্রীতি / প্রীতি

তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে

মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ

দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার

শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১

দুর্বৃত্তদের হাতে পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য

জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব সবজির বাজারে

মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ

আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস

শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’

প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান