ঢাকা শুক্রবার, ১৫ মে, ২০২৬

৮২৪ কোটি টাকা ব্যয়ে ৪ ক্রয় প্রস্তাব অনুমোদন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-১০-২০২২ দুপুর ৪:২১

কৃষি খাতে ব্যবহারের জন্য এক লাখ মেট্রিক টন বিভিন্ন ধরনের সার আমদানিসহ ৪ ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে ৮২৪ কোটি ৪৯ লাখ ৬২ হাজার ১৩৫ টাকা। বুধবার (১২ অক্টোবর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির ভার্চুয়াল সভায় ক্রয় প্রস্তাবগুলোর অনুমোদন দেওয়া হয়।

সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে অনুমোদিত ক্রয়প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান। তিনি বলেন, আজ অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২২তম এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩০তম সভা অনুষ্ঠিত হয়েছে। ক্রয়কমিটির অনুমোদনের জন্য ৫টি প্রস্তাব উপস্থাপন করা হয়।

প্রস্তাবগুলোর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের ২টি, কৃষি মন্ত্রণালয়ের ১টি, স্থানীয় সরকার বিভাগের ১টি এবং বিদ্যুৎ বিভাগের ১টি প্রস্তাব ছিল। এর মধ্যে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির একটি এবং ক্রয় কমিটির একটি প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে। ক্রয় কমিটির অনুমোদিত ৪টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ৮২৪ কোটি ৪৯ লাখ ৬২ হাজার ১৩৫টাকা।

সভায় রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড, ইউএই থেকে ১ম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দিয়েছে কমিটি। ইউএই থেকে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে ৩ লাখ ৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির সংশোধিত চুক্তি স্বাক্ষরিত হয়। সংস্থাটির সঙ্গে চুক্তি অনুযায়ী সারের মূল্য নির্ধারণ করে প্রতি মেট্রিক টন ইউরিয়া সার ৬৩২.১৭ মার্কিন ডলার হিসেবে ১ম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানিতে ব্যয় হবে ১ কোটি ৮৯ লাখ ৬৫ হাজার ১০০ মার্কিন ডলার সমপরিমাণ বাংলাদেশি মুদ্রায় ২০৪ কোটি ৭২ লাখ ৮২ হাজার ৫৪৫ টাকা।

তিনি বলেন, রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতার থেকে ৮ম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দিয়েছে কমিটি। কাতারের সঙ্গে চুক্তি অনুযায়ী সারের মূল্য নির্ধারণ করে প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৬৩২.১৭ মার্কিন ডলার। সে হিসেবে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানিতে ব্যয় হবে ১ কোটি ৮৯ লাখ ৬৫ হাজার ১০০ মার্কিন ডলার সমপরিমাণ বাংলাদেশি মুদ্রায় ২০৪ কোটি ৭২ লাখ ৮২ হাজার ৫৪৫ টাকা।

অতিরিক্ত সচিব বলেন, রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় সৌদি আরব থেকে ৮ম লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। ২০২০ সালে সম্পাদিত চুক্তির কার্যক্রম সম্পন্ন হওয়ায় বিদ্যমান চুক্তির শর্তসমূহ অভিন্ন রেখে ২০২১ সালের ৬ অক্টোবর চুক্তি নবায়ন করা হয়। সার আমদানি চুক্তিতে উল্লিখিত মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসারে সৌদিআরব থেকে ৮ম লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানি করা হবে। এত ব্যয় হবে বর্তমান আন্তর্জাতিক বাজার দর প্রতি মেট্রিক টন ডিএপি সার ৭২৬.৫০ মার্কিন ডলার হিসেবে ২ কোটি ৯০ লাখ ৬০ হাজার মার্কিন ডলার সমপরিমাণ বাংলাদেশি মুদ্রায় ৩০৯ কোটি ৭৭ লাখ ৯৬ হাজার টাকা।

সভায়, পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলায় ৬১৪ মিটার পিএসসি গার্ডার ব্রিজ নির্মাণ অবশিষ্ট পূর্ত কাজের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। প্রকল্পের পূর্ত কাজ ক্রয়ের জন্য দরপত্র আহ্বান করা হলে ২টি প্রতিষ্ঠান দরপ্রস্তাবে অংশ নেয় এবং ২টি প্রস্তাবই কারিগরিভাবে রেসপনসিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডকে নিয়োগ দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১০৫ কোটি ২৬ লাখ ১ হাজার ২৫ টাকা।

অতিরিক্ত সচিব বলেন, সভায় চট্টগ্রামের রাউজানে টার্নকি ভিত্তিতে ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের একটি প্রস্তাব প্রত্যাহার করে নিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। ফলে এই প্রস্তাবটি নিয়ে কোন আলোচনা হয়নি। 

প্রীতি / প্রীতি

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই

বিআরটিসির অগ্রিম টিকিট রোববার থেকে

হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৫১৮

ঈদের ছুটির প্রজ্ঞাপন জারি, বন্ধেও খোলা থাকবে যেসব অফিস

২০২৭ সালে এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন

২০২৭ সালে এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হতে পারে ৩১ ডিসেম্বর

ট্রেনে ঈদ যাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি আজ

চামড়ার নতুন দাম নির্ধারণ করল সরকার

আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে জিডিপির ১ শতাংশ বরাদ্দ দেওয়া হবে

অতিরিক্ত লবণ গ্রহণে দেশে বছরে প্রায় ২৪ হাজার মানুষের মৃত্যু: প্রতিরোধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ

এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০, আহত ১২৬৮ : যাত্রী কল্যাণ সমিতি