ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

দেশে ২৪ ঘণ্টায় আরও দু’জনের মৃত্যু, শনাক্ত ৪৫৬


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-১০-২০২২ দুপুর ৪:৫৮

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও দু’জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৮৮ জনে। মৃতদের একজন ঢাকা ও অন্যজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। দুজনেরই হাসপাতালে মৃত্যু হয়েছে।

একই সময়ে আরও ৪৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩১ হাজার ৬ জনে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৫৭ শতাংশ।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশে একদিনে নতুন করে করোনা থেকে সেরে উঠেছেন ৪৯৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭১ হাজার ৭০০ জন।

দেশের ৮৮২টি ল্যাবে ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৬৯টি নমুনা সংগ্রহ এবং ৪ হাজার ৭৬৩টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৫৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

প্রীতি / প্রীতি

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ‘মুরাসু’, বন্দরে ২ নম্বর সংকেত

সব জাতীয় ছুটিতে সাংবাদিকদের অন্তর্ভুক্তির দাবি ডিআরইউর

৭ নভেম্বর সব সরকারি, আধা-সরকারি প্রতিষ্ঠানে উড়বে জাতীয় পতাকা

সারাদেশে চারদিন গ্যাসের স্বল্পচাপ থাকবে

গণপিটুনিতে ১৫ দিনে দশ মৃত্যু, শিশু নির্যাতন নিয়েও উদ্বেগ বিএইচআরএফের

বায়ুদূষণ কমাতে গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে নীতি প্রণয়নের তাগিদ

লালবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

ফলাফল সন্তোষজনক নয় এমন শিক্ষাপ্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ

সংসদে স্পিকারের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

শ্রমিক আন্দোলনে নাশকতা ও অগ্নিসংযোগে জড়িত ১১ আ. লীগ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘন করায় ১৮১০ মামলা

হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৪১৭ জন, আরো ২ জনের মৃত্যু

‘ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়’