টাঙ্গাইল পৌরসভার ২নং ওয়ার্ডে আধুনিক কবরস্থানের উদ্বোধন
টাঙ্গাইল শহরের উত্তরাঞ্চলের মানুষের জন্য জেলা সদর এলাকায় বৈল্লা মাদ্রাসাসংলগ্ন টাঙ্গাইল দ্বিতীয় আধুনিক কবরস্থানের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১২ অক্টোবর) সকালে এনায়েতপুর ও ধুলচর মৌজায় পৌনে ৩ একর জমির ওপর এ কবরস্থানের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন এবং পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র হাফিজুর রহমান স্বপন ও তানভীর ফেরদৌস নোমান, কাউন্সিলর সাইফুল ইসলাম সরকার, মো. রুবেল মিয়া প্রমুখ।
ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি জানান, এই কবরস্থানে বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত জায়গা রাখা হবে। এছাড়াও সীমানা প্রাচীর, অভ্যন্তরীণ সড়ক নির্মাণ ও আলোক সরবরাহের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বরাদ্দের আবেদন করা হবে। গোরস্তান পরিচালনা করার জন্য পৌর কর্তৃপক্ষকে দায়িত্ব দেয়া হবে।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied