ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

সাপাহার থেকে তৃতীয়বারের মতো আম গেল যুক্তরাজ্যে


সাপাহার  প্রতিনিধি photo সাপাহার প্রতিনিধি
প্রকাশিত: ৯-৭-২০২১ দুপুর ২:১৬
সম্প্রতি দেশের অন্যতম আম উৎপাদনকারী জেলা হিসেবে খ্যাতি পেয়েছে নওগাঁ জেলা। নওগাঁ জেলার সাপাহার থেকে আম রপ্তানি হচ্ছে দেশ-বিদেশে। কয়েক ধাপে নওগাঁ জেলার বরেন্দ্র অ্যাগ্রো পার্ক থেকে প্রায় ৫ হাজার কেজি আম বিদেশে রপ্তানি হয়েছে চলতি মৌসুমে।
 
ইংল্যান্ডে রপ্তানির উদ্দেশ্যে বৃহস্পতিবার (৮ জুলাই) তৃতীয় চালানে নওগাঁর সাপাহারের বরেন্দ্র অ্যাগ্রো পার্ক থেকে ১ হাজার কেজি আম্রপালি ও ব্যানানা ম্যাংগো জাতের আম পরীক্ষা-নিরীক্ষা শেষে রাতেই সাপাহারের আমের তৃতীয় চালান যুক্তরাজ্যে পৌঁছবে।
 
এর আগে গত ১৭ ও ২১ জুন সাপাহার উপজেলার বরেন্দ্র অ্যাগ্রো পার্কের মালিক তরুণ কৃষি উদ্যোক্তা সোহেল রানা আম্রপালির প্রথম ও দ্বিতীয় চালানের প্রায় ২ হাজার কেজি আম যুক্তরাজ্যে পাঠান।
 
কৃষি উদ্যোক্তা আমচাষি সোহেল রানা বলেন, ১০৭ বিঘা জমিতে গড়ে তোলা বাগানে দেড় হাজার আম্রপালি জাতের আমগাছ আছে। এ বছর প্রায় ৫০০ আম্রপালি জাতের গাছের আমে ফ্রুট ব্যাগিং করেছেন বিদেশে আম রপ্তানির জন্য। যেসব আম বিদেশে রপ্তানি করা হবে, সেগুলো ঢাকায় পরীক্ষা করা হয়। পরীক্ষার মাধ্যমে আমে কোনো রোগবালাই বা কীটনাশক আছে কি-না, তা নিশ্চিত করা হয়। এরপর তা বিদেশে পাঠানোর অনুমতি দেয়া হয়।
 
১৭ ও ২১ জুন এক মেট্রিক টন আম্রপালি আম কোনো ঝামেলা ছাড়াই বিদেশে পাঠাতে পেরেছেন তিনি। তৃতীয় চালান নিয়েও ঝামেলা হবে না বলে তিনি মনে করেন। তিনি বলেন, বর্তমান আম বাজারের দাম অনুযায়ী বিদেশে রপ্তানি করে দ্বিগুণ বা তিনগুন আমের দাম বেশি পাচ্ছি। আমি বাংলাদেশ ফুড অ্যান্ড ভেজিটেবল এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের মাধ্যমে ইংল্যান্ডে আম রপ্তানি করি।

এমএসএম / জামান

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি