ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

ড্যাপ বাস্তবায়নে কোন সংকট থাকলে আলোচনার মাধ্যমে তা সমাধান করা হবে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-১০-২০২২ দুপুর ১১:৪৯

ঢাকা ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) এর পরিকল্পিত এলাকায় ফ্লোর এরিয়া রেশিও (ফার) এর বিষয়ে কোন সংকট থাকলে আলোচনার মাধ্যমে তা সমাধান করা হবে বলে জানিয়েছেন ড্যাপ রিভিউ মন্ত্রীসভা কমিটির আহ্বায়ক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো: তাজুল ইসলাম।

বুধবার সকালে রিহ্যাব এর প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন (কাজল) এর নেতৃত্বে রিহ্যাব নেতৃবৃন্দ সচিবালয়ে তার সাথে ড্যাপ নিয়ে পূর্ব নির্ধারিত আলোচনায় তিনি এ আশ্বাস দেন। যুক্তি সংগত সুপারিশ বিবেচনা করা হবে বলেও জানান তিনি।

সভায় রিহ্যাব এর  ভাইস প্রেসিডেন্ট (প্রথম) কামাল মাহমুদ এবং ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানা এবং ড্যাপ এর প্রকল্প পরিচালক মো: আশরাফুল ইসলাম অংশ গ্রহণ করেন। সভায় রিহ্যাব প্রেসিডেন্ট ফার এর কারণে ঢাকার বিভিন্ন এলাকায় অস্বাভাবিকভাবে ভবনের উচ্চতা কমা সহ ড্যাপের বিভিন্ন অসংগতির বিষয় তুলে ধরেন। রাজধানী ঢাকার ভবিষ্যৎ বাস্তবতাকে বিবেচনায় নিয়ে ড্যাপ সংশোধনের দাবি জানান রিহ্যাব প্রেসিডেন্ট। এই ড্যাপ বাস্তবায়িত হলে রিয়েল এস্টেট সম্পর্কিত লিংকেজ শিল্প, ডেভেলপারসহ অর্থনীতি ক্ষতিগ্রস্থ হবে বলেও মত প্রকাশ করেন রিহ্যাব প্রেসিডেন্ট।

রাজউকে অপেক্ষমান বিভিন্ন প্রকল্প সমূহের জন্য সুষ্পষ্ট দিক নির্দেশনা এবং নতুন নিয়ম কার্যকর করার জন্য কমপক্ষে ৬ মাস সময় দেওয়ার জন্য জোর দাবি উত্থাপন করেন। ২১ দিনের মধ্যে নকশা পাশ হওয়ার আইন থাকলেও দীর্ঘদিন ধরে অপেক্ষা করতে হচ্ছে ডেভেলপার সহ সংশ্লিষ্টদের। এটা নির্দিষ্ট সময়ের মধ্যে দ্রুত করার দাবি জানান আলমগীর শামসুল আলামিন।

ড্যাপ রিভিউ মন্ত্রীসভা কমিটির আহ্বায়ক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো: তাজুল ইসলাম এবং ড্যাপ এর প্রকল্প পরিচালক মো: আশরাফুল ইসলাম ড্যাপে কোন জটিলতা থাকলে অবশ্যই সংশোধন করা হবে এমন আশ্বাস দেন।

এমএসএম / এমএসএম

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ‘মুরাসু’, বন্দরে ২ নম্বর সংকেত

সব জাতীয় ছুটিতে সাংবাদিকদের অন্তর্ভুক্তির দাবি ডিআরইউর

৭ নভেম্বর সব সরকারি, আধা-সরকারি প্রতিষ্ঠানে উড়বে জাতীয় পতাকা

সারাদেশে চারদিন গ্যাসের স্বল্পচাপ থাকবে

গণপিটুনিতে ১৫ দিনে দশ মৃত্যু, শিশু নির্যাতন নিয়েও উদ্বেগ বিএইচআরএফের

বায়ুদূষণ কমাতে গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে নীতি প্রণয়নের তাগিদ

লালবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

ফলাফল সন্তোষজনক নয় এমন শিক্ষাপ্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ

সংসদে স্পিকারের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

শ্রমিক আন্দোলনে নাশকতা ও অগ্নিসংযোগে জড়িত ১১ আ. লীগ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘন করায় ১৮১০ মামলা

হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৪১৭ জন, আরো ২ জনের মৃত্যু

‘ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়’