জুড়ীতে আপন চাচাতো বোনকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার
মৌলভীবাজারের জুড়ীতে আপন চাচাতো বোনকে রাতভর ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ অক্টোবর) গভীর রাতে থানার এসআই খাইরুল আলম বাদলের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার সাগরনাল ইউনিয়নের রানীমুরা বীরগুগালির নিজ বাড়ি থেকে মাসুক মিয়াকে (৪৮) গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। এমন ঘৃণ্য ঘটনার প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় চলছে। অনেকেই ধর্ষকের ফাঁসির দাবি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে গ্রেফতারকৃত মাসুক মিয়াকে (জুড়ী থানা মামলা নং-২, তারিখ ১৩ অক্টোবর) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার এসআই সৈয়দ আব্দুল মান্নান।
ভিকটিমের পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মাসুক মিয়া ভিকটিমের আপন চাচাতো ভাই। ধর্ষণের শিকার মেয়েটি এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। গত ৮ অক্টোবর বিকেলে মাসুক মিয়া ও তার মেয়ে ফাহিমা আক্তার ভিকটিমের বাড়িতে যায়। পরে মেয়ের বিয়ের অনুষ্ঠানের কথা বলে ভিকটিমকে তার নিজ বাসায় নিয়ে আসে। পূর্বপরিকল্পনা অনুযায়ী রাত সাড়ে ১২টায় মাসুক মিয়া তার মেয়ে ও ভিকটিমকে এক কক্ষে ডেকে নেয়। তারা সেখানে যাওয়ার পর মেয়েকে ইশারা দিয়ে কক্ষ থেকে বের করে দেয়। পরে নারীলোভী, লম্পট মাসুক মিয়া তার ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য ভিকটিমকে ভয়ভীতি দেখিয়ে ভোররাত পর্যন্ত ইচ্ছার বিরুদ্ধে বেশ কয়েকবার ধর্ষণ করে। ভিকটিম মাসুদ মিয়ার হাতে-পা ধরেও তার সম্ভ্রম রক্ষা করতে পারেনি। একপর্যায়ে সে চিৎকার করলেও পাশের কক্ষে থাকা দুই স্ত্রী ও মেয়েসহ তাকে উদ্ধারে কেউ এগিয়ে আসেনি। ধর্ষণের বিষয়টি কাউকে জানালে তাকে মেরে বলার হুমকি দেয় অভিযুক্ত লম্পট মাসুক মিয়া। সকালে মাসুক মিয়ার ছেলের মোবাইল থেকে ভিকটিম তার ভাইকে বিষয়টি জানালে তার ভাই তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর সরকারি হাসপাতালে ভর্তি করেন। ভিকটিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এখনো হাসপাতালে চিকিৎসাধীন।
আলাপকালে ভিকটিমের বড় ভাই জানান, অভিযুক্ত মাসুক মিয়া একজন লম্পট ও নারীলোভী। সে অনেক অসহায় ও নিরীহ মেয়ের জীবন নষ্ট করেছে। এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী হওয়ার তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। আমরা লম্পট, নারীলোভী ও চিহ্নিত এ মাদক ব্যবসায়ীর কঠোর শাস্তি চাই।
এ ব্যাপারে জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত মাসুক মিয়াকে পুলিশের একটি টিম গ্রেফতার করে। নিরাপদ সমাজ গড়ে তোলার লক্ষ্যে এমন ঘৃণ্য অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। গ্রেফতারকৃত মাসুক মিয়াকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন