ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

তাহিরপুরে বিআইডব্লিউটিএর নামে বেপরোয়া চাঁদাবাজি


তাহিরপুর প্রতিনিধি  photo তাহিরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১০-২০২২ দুপুর ১:৩৬
সুনামগঞ্জের তাহিরপুরের পাঠলাই নদীতে চুনাপাথর ও কয়লাবাহী নৌকা থেকে বিআইডব্লিউটিএর নামে বেপরোয়া চাঁদাবাজি করছে একটি প্রভাবশালী চক্র। আর চাঁদাবাজদের এহেন কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে পড়েছেন নৌ পরিবহনের মাঝি ও শ্রমিকরা। প্রতিদিন নৌ পরিবহনের মাঝিদের কাছ থেকে অবৈধভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে চক্রটি।
 
তাহিরপুর উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের পাঠলাই নদী দিয়ে চলাচলকারী মালবাহী চলতি নৌকা থেকে দিনে-দুপুরে চাঁদাবাজি করছে চক্রটি। চাঁদা দিতে রাজি না হলে নৌকায় থাকা শ্রমিকদের লাঞ্ছিত এবং মারধর করে চাঁদাবাজ চক্রের সদস্যরা- এমন অভিযোগ শত শত নৌ পরিবহন শ্রমিকের। আর এসব চাঁদাবাজির ফলে ব্যবসা পরিচালনায় ক্ষতিগ্রস্তসহ নিরাপদভাবে কয়লা ও চুনাপাথর পরিবহনে অনিশ্চয়তা দেখা দিয়েছে ব্যবসায়ীদের মধ্যে।
 
গতকাল বুধবার (১২ অক্টোবর) দিনভর ড্রাম্পের বাজার, শ্রীপুর বাজার, কামালপুর-মন্দিয়াতা এলাকায় সরেজমিন দেখা যায়, বড়ছড়া, চারাগাঁও ও বাগলী শুল্ক স্টেশন থেকে চুনাপাথর বাল্কহেড বোঝাই করে নৌপথে পরিবহনকালে তাহিরপুর উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের কামালপুর-মন্দিয়াতা নামক স্থানে এসে পৌঁছলে একটি প্রতাপশালী চক্র বিআইডব্লিউটিএর নামে প্রতি নৌকা/বাল্কহেড থেকে ১০ থেকে ১২ হাজার টাকা অবৈধভাবে চাঁদা উত্তোলন করছে। তাদের চাহিদা অনুযায়ী চাঁদা না দেয়ায় ২টি নৌকার মাঝিদের শারীরিকভাবে লাঞ্ছিত করে প্রায় ২ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে চাঁদাবাজ চক্রটি।
 
নৌ পরিবহন শ্রমিকেরা জানান, বিআইডব্লিউটিএর নীতিমালা লঙ্ঘন করে এ চক্রটি প্রতিদিন হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। নৌযান মাঝিদের হয়রানি ও চাঁদাবাজি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সকল নৌ পরিবহন মাঝি ও শ্রমিক।
 
এ বিষয়ে তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন জানান, নৌপথে বিআইডব্লিউটিএর নামে চাঁদাবাজি, নৌ শ্রমিকদের মারধর বা হয়রানির বিষয়টি আমার অজানা। চাঁদাবাজির বিষয়টি খতিয়ে দেখা হবে এবং এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা নেব।
 
নীতিমালা অমান্য করে বিআইডব্লিউটিএর নামে চাঁদাবাজি, নৌ শ্রমিকদের মারধর ও হয়রানির বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম।

এমএসএম / জামান

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা