ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ১৩-১০-২০২২ দুপুর ১:৩৭
‘দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে র‍্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগ কিভাবে মোকাবেলা করা যায় তার একটি মহড়া প্রদর্শনের মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২২ পালন করা হয়েছে।
 
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে র‍্যালি প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার সোহরাব হোসেনের নেতৃত্বে ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগ কিভাবে মোকাবেলা করা যায় তার একটি মহড়া প্রদর্শন করা হয়।
 
এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত, সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কাওছার আলী, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন মাস্টার আ. আজিজ, প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ফায়ার সার্ভিস সদস্য, স্কুলের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত