ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁও পৌরসভার গাছ চুরির অভিযোগে কাউন্সিলর জমিরুল গ্রেফতার


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৩-১০-২০২২ দুপুর ২:৫৫
ঠাকুরগাঁও পৌরসভার গাছ চুরির অভিযোগে ১নং ওয়ার্ড কাউন্সিলর জামিরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার পৌর শহরের শান্তিনগর জাগরণী ক্লাবসংলগ্ন পুকুরপাড় থেকে গাছটি কর্তন করা হয়। এ ঘটনায় পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) মো. নাজমুল হুদা বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
 
মামলার বিবরণে জানা যায়, গত সোমবার ঈদে মিলাদুন্নবীর দিনে প্রকাশ্য দিবালোকে একটি বড় মেহগনি গাছ চুরি করে কেটে ফেলে দুর্বৃত্তরা। এ সময় বিষয়টি পৌর কর্তৃপক্ষ জানার পর পৌরসভার কর্মচারী নজরুল ইসলামকে ঘটনাস্থলে পাঠায়। ওই দিনই পৌরসভায় জরুরি সভা করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
 
কমিটির তদন্তে চুরির গাছটি কাউন্সিলর জমিরুল কেটেছেন বলে তথ্য-প্রমাণ পাওয়ার পর বুধবার (১২ অক্টোবর) সদর থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় গাছটির মূল্য আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা হবে বলে উল্লেখ করা হয়। তদন্ত শেষে ১নং ওয়ার্ড কাউন্সিলর জমিরুল ইসলামকে বুধবার বিকেলে গ্রেফতার করে পুলিশ।
 
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, আজ বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে। গাছ চুরির ঘটনা নিয়ে গত সোমবার জেলা আইন-শৃংখলা কমিটির সভায় তুমুলভাবে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়।

এমএসএম / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত