ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনয় আগ্ৰহ প্রকাশ সৌদি আরবের


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৩-১০-২০২২ দুপুর ৩:১
বাংলাদেশর চট্টগ্রাম পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল এর পরিচালন, রক্ষনাবেক্ষণ ও আধুনিকীকরণে আগ্ৰহ প্রকাশ করে বিনিয়োগের প্রস্তাব করেছে সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল কোম্পানি।
 
১২ অক্টোবর সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশের নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, এমপি এর সাথে বৈঠকে রেড সি গেটওয়ের টার্মিনাল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আমের এ. আলি রেজা  এ প্রস্তাব করেন।এর আগে নৌ পরিবহন প্রতিমন্ত্রী'র নেতৃত্বে একটি প্রতিনিধি দল রেড সি গেটওয়ে টার্মিনাল কোম্পানির প্রধান কার্যালয় ও কার্যক্রম পরিদর্শন করেন। কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা জেন্স ও ফ্লোসহ কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় পতেঙ্গা কন্টেইনার টার্মিনালকে আধুনিকীকরণে তাঁদের পরিকল্পনা ও বিনিয়োগ প্রস্তাব উপস্থাপন করেন। বৈঠকের পর নৌ পরিবহন প্রতিমন্ত্রী জেদ্দা ইসলামিক পোর্ট এ রেড সি গেটওয়ে টার্মিনাল কোম্পানির কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রম পরিদর্শন করেন। 
 
গত বছর বাংলাদেশের সাথে সৌদি আরবের পিপিপি বিষয়ে যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে তার আওতায় রেড সি গেটওয়ে টার্মিনাল কোম্পানি বাংলাদেশে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল এর আধুনিকীকরণ, রক্ষনাবেক্ষন ও পরিচালন বিষয়ে এ আগ্রহ প্রকাশ করে। সৌদি আরব সফরকালে নৌ পরিবহন প্রতিমন্ত্রী সৌদি আরবের যোগাযোগ মন্ত্রীর সাথে দ্বি-পাক্ষিক বৈঠক করবেন।
 
বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা