ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

শাহজাদপুরে নবাগত ইউএনওর মতবিনিময়


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১৩-১০-২০২২ দুপুর ৩:১২

‘টেকসই উন্নয়ন ভাবনায় শাহজাদপুর’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিনের সাথে বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা শহীদ স্মৃতি সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, পৌর মেয়র মনির আক্তার খান লোদী, সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আলম, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম মৃধা, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান প্রমুখ। 

মতবিনিময় সভায় শাহজাদপুরের বিভিন্ন কর্মকাণ্ড ও উন্নয়নমূলক কাজের ব্যাপারে আলোচনা করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন বলেন, শাহজাদপুরের উন্নয়নমূলক কাজের ধারা অব্যাহত রাখতে তিনি কাজ করে যাবেন।   

এমএসএম / জামান

চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী

গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি

জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান

বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান

ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ

ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন

মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন

মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন

বাগেরহাটে টেকসই বেড়ী বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন