ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে দুর্যোগ প্রশমন দিবস পালিত


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১৩-১০-২০২২ দুপুর ৩:৫৯

নওগাঁর ধামইরহাটে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। ধামইরহাট উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) একটি র‌্যালি বের করা হয়। সকাল ১০টায় র‌্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে ‘দুর্যোগে আগাম সতর্কবার্তা-সবার জন্য কার্যব্যবস্থা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ইউএনও আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস, পল্লী বিদ্যুতের ডিজিএম শাহীন কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ওসি মোজাম্মেল হক কাজী, প্যানেল মেয়র মো. মুক্তাদিরুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, সহকারী সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, কাউন্সিলর জেসমিন সুলতানা কানন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন। 

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু