শালিখায় সচেতনতা বৃদ্ধিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে মাগুরার শালিখা উপজেলা প্রশাসন এবং মাগুরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়েছে। "দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’ প্রতিপাদ্যে এ বছর পালিত হচ্ছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস।
এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শালিখা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন মাগুরার উদ্যোগে দূর্যোগকালীন ভূমিকম্প ও অগ্নিকাণ্ড থেকে নিজেকে ও সম্পদ রক্ষার কৌশল বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়। শালিখা উপজেলার আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ মহড়ায় সহযোগিতা করে।
পুরো মহড়া কার্যক্রম প্রত্যক্ষ করেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাড. কামাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা, সহকারী কমিশনার (ভূমি) উম্মে তাহমিনা মিতু, মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাগ উজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. রাজিবুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার মতিউর রহমান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপুল কুমার বিশ্বাস। মহড়া পরিচালনা করেন মাগুরা ফায়ার সার্ভিস ইউনিটের উপ-সহকারী কর্মকর্তা মো. আলী সাজ্জাদ।
মাগুরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. সোহাগ উজ্জামান বলেন, ভূমিকম্প, অগ্নিকাণ্ড এবং বজ্রপাতসহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগে ভীত বা আতঙ্কিত না হয়ে বুদ্ধিমত্তার সাথে তা মোকাবেলা করতে হবে। দুর্যোগে ভয় নয়, বুদ্ধি ও সাহস রাখার পরামর্শ দেন তিনি।
এমএসএম / জামান
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ
নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা