ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ২০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছে এরফান গ্রুপ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৯-৭-২০২১ দুপুর ৩:৩৩

চাঁপাইনবাবগঞ্জ জেলার শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান এরফান গ্রুপের আয়োজনে ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এরফান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. এরফান আলীর নিজস্ব অর্থায়নে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ড ও সদর উপজেলার ১৪টি ইউনিয়নের করোনায় কর্মহীন ২০ হাজার দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছে এরফান গ্রুপ। শুক্রবার (৯ জুলাই) বেলা ১১টায় হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ২নং ওয়ার্ডের ৪০০ পরিবারকে ১০ কেজি করে চাল দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন- পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক জাকিউল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান মিজু। উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হাজী শামসুদ্দীন বাবলু, জেলা আওয়ামী লীগের সদস্য শাহজালাল শাহীন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু, সদর উপজেলা যুবলীগের সভাপতি আসাফুদ্দৌলা, চেম্বারের পরিচালক বাহরাম আলী, এম কোরাইশি মিলু, শহিদুল ইসলাম শহীদ, হায়দার আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক যুবলীগ নেতা শহীদুল হুদা অলক। 

বক্তারা করোনা পরিস্থিতিতে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য এরফান গ্রুপের চেয়ারম্যানকে ধন্যবাদ জানান। তারা সমাজের দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

এ সময় এরফান আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে গত বছরও আমি খাদ্য সহায়তা দিয়েছি এবং এবারও দিচ্ছি। আগামীতেও খাদ্য সহায়তা দিয়ে যাব।

খাদ্য সহায়তার মধ্যে ছিল- চাল, আটা, আলু, মসুর ডাল, লাচ্ছা সেমাই ও চিনি। 

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়