ফটিকছড়ির মাইজভান্ডারে ডায়াবেটিস ও দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডারে আলহাজ্ব হোসনে আরা - মঞ্জুর ওয়েলফেয়ার ট্রাস্টের অর্থায়নে প্রতিষ্ঠিত সৈয়দা মোশাররফজান বেগম (রহ.) নামে ডায়াবেটিস ও দাতব্য চিকিৎসালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার মাইজভাণ্ডার দরবার শরীফ সংলগ্ন এলাকায় প্রতিষ্ঠিত এ সেবা কেন্দ্রটির শুভ উদ্বোধন করেন ফটিকছড়ির সাংসদ ও তরিকত ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী।
মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক দিদারুল আলম এমপি'র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাবিল চৌধুরী, হোসনে আরা - মঞ্জুর ওয়েলফেয়ার ট্রাস্টের নির্বাহী পরিচালক নিজামুল আলম রাজু, সরোয়ার আলম, ফারুকুল আলম ও সাইফুল আলম প্রমুখ।
উল্লেখ্য, মাইজভাণ্ডার দরবার শরীফের আধ্যাত্মিক সাধক সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভাণ্ডারীর আম্মাজান সৈয়দা মোশাররফজান বেগম (রহ.) এর স্মরণে এ দাতব্য চিকিৎসালয়টি প্রতিষ্ঠা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মঞ্জুরুল আলম।
এতে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা এলাকার গরীব দুঃস্থ ও অসহায় রোগীদের ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান করা হবে। এছাড়া উক্তস্থানে মসজিদ,বিশ্রামাগার,শাহী ডেকসহ আরো বিভিন্ন স্থাপনা গড়ে তুলে আলহাজ্ব হোসনে আরা - মঞ্জুর ওয়েলফেয়ার ট্রাস্ট।
এমএসএম / এমএসএম
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
Link Copied