ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

হাত-পা ও উরু উদ্ধারের ১৭ দিন পর চা বাগানে মিলল মাথার খুলি


শ্রীমঙ্গল প্রতিনিধি photo শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশিত: ৯-৭-২০২১ দুপুর ৩:৪৭

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের দক্ষিণ পাচাউন গ্রামের একটি কচুক্ষেত থেকে শরীরের বিভিন্ন অংশ উদ্ধারের পর এবার নারীর মাথার খুলি উদ্ধার করা হয়েছে। কাটা হাত-পা ও উরু উদ্ধারের ১৭ দিন পর সাইফ চা বাগানের ভেতর থেকে খুলি উদ্ধার করে পুলিশ। শুক্রবার (৯ জুলাই) শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালেক এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার সাইফ চা বাগানের ভেতর থেকে মাথার খুলি উদ্ধার করা হয়। এর আগে গত ২১ জুন ওই গ্রামের একটি কচুক্ষেত থেকে কাটা পা ও উরু ‍এবং আধা কিলোমিটার দূরে বাঁশঝাড় থেকে দুটি কাটা হাত উদ্ধার করা হয়। এর পরদিন একটি ঝোপ থেকে মেলে মাথাবিহীন শরীর। 
 
ওসি আব্দুছ ছালেক আরো জানান, সাইফ চা বাগানের শ্রমিকেরা কাজ করতে গিয়ে বাগানের ভেতর একটি মাথার খুলি দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ খুলিটি উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠায়।

এমএসএম / জামান

গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে গণমাধ্যম-সুশীল সমাজের ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান

সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ টাকা আত্মসাৎ আত্মগোপনে পিতা পুএ

বিলাইছড়িতে বন্যা দুর্গতদের পাশে সেনা জোন

মনপুরায় ডিসির অনুমোদন ছাড়াই ইটভাটা, ভেঙে গেল ৪ হাজার মানুষের একমাত্র সেতু

দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কার্যালয়ে লুট: জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিকদের মানববন্ধন

পটুয়াখালীতে জলাবদ্ধতায় নাকাল পৌর শহর, দ্রুত পদক্ষেপ চান বাসিন্দারা,

শিবচরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মীদের ক্রেস্ট প্রদান

মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি

এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা

শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি

বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ

আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম

নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক