ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

যশোরে করোনায় মৃত্যুর মিছিলে যোগ হলো আরো ১২ জন


এম এ পাভেল,  যশোর photo এম এ পাভেল, যশোর
প্রকাশিত: ৯-৭-২০২১ দুপুর ৪:৮
বাড়ছে সংক্রমণ, লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। কোনোভাবেই যেন লাগাম টেনে ধরা যাচ্ছে না করোনা মহামারী পরিস্থিতির। যশোর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আরিফ আহমেদ বলেন, হাসপাতালের রেড জোনে আজ ১৭০ জন ও ইয়েলো জোনে ৭২ জন রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় রেড জোনে ভর্তি হয়েছেন ৩৪ জন এবং ইয়েলো জোনে ৫১ জন।
 
যশোর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গে ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সাতজন করোনা আক্রান্ত ছিলেন। অন্যরা এ ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন। শুক্রবার (৯ জুলাই) যশোর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আরিফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
 
এদিকে গত ২৪ ঘণ্টায়​ ১ হাজার ১৩৬টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৩৮৮ জনের শরীরে।
 
যশোর সিভিল সার্জন অফিসের করোনা ফোকালপারসন ডা. রেহনেওয়াজ বলেন, গত ২৪ ঘণ্টায়​ ১ হাজার ১৩৬টি নমুনা পরীক্ষা করে ৩৮৮ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। এরমধ্যে যশোর সদর উপজেলার ২৩৫ জন, কেশবপুরের ২০ জন, ঝিকরগাছার ৩৬ জন, অভয়নগরের ৪৮ জন, মনিরামপুরের ১০ জন, বাঘারপাড়ার ১০ জন, শার্শার ১৮ জন ও চৌগাছার ১৫ জন রয়েছেন।

এমএসএম / জামান

ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি

যমুনায় অভিযান: ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ, জরিমানা

লালমনিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: লক্ষ্যমাত্রা ২ লাখের বেশি শিশু

গজারিয়ার বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ও মতবিনিময় সভা

শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

বিচারপ্রার্থীদের পাশে দাঁড়াতে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার আহ্বান বিচারপতি জাফর আহমেদের

বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের অর্থ আত্মসাতের অভিযোগ

ঠাকুরগাঁওযয়ে ধর্ষণচেষ্টা ও পর্নোগ্রাফি মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তার

কুতুবদিয়ায় সংঘর্ষের মামলায় ‘নির্দোষ’ তিনজনকে আসামী করার অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন

শিক্ষার মধ্যে কোন বৈষম্য থাকবে না- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী

মেহেরপুরে আন্তর্জাতিক তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি

কৃষক বাচ্চুর ‘বীজের জাদুঘর’

রাজশাহীতে ছেলের করা মুগুরের আঘাতে স্কুলশিক্ষক নিহত