সাপাহারে ঈদের জন্য প্রস্তুত প্রায় ৩২ হাজার গবাদিপশু
আসন্ন পবিত্র ঈদুল আযহার উপলক্ষে নওগাঁ জেলার সাপাহার উপজেলায় বিক্রির জন্য প্রায় ৩২হাজার কোরবানির গবাদিপশু প্রস্তুত করেছেন খামারিরা। করোনা মহামারির কারনে বাংলাদেশে চলছে কঠোর লকডাউনের ২য় ধাপ। কয়েকদিন পর ঈদুল আযহার পশুরহাট গুলো সরকারি ভাবে বন্ধ আছে সে জন্যে এবার অনলাইনে চলবে কেনা-বেচা। সাপাহার প্রাণিসম্পদ অফিসের মাধ্যমে উপজেলায় অনলাইন পশুরহাট, সাপাহার, নওগাঁ এই পেজের মাধ্যমে প্রাণি সম্পদ অফিসার ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে এই গরুগুলো বিক্রিতে খামারিদের সহযোগিতা করছেন।
সাপাহার উপজেলা প্রাণি সম্পদ সূত্রে জানাগেছে, নওগাঁ জেলার সাপাহার উপজেলায় ছোট বড় মিলিয়ে মোট ৩ হাজার ৭৯২ জন খামারি রয়েছে। খামার গুলোতে মোট ৩১ হাজার ৭৫৭ টি পশু রয়েছে। যার মধ্যে গরু ও মহিষ ১৪ হাজার ৮২৬টি এবং ছাগল ও ভেড়া ১৬৯৩১ টি।
খামারিরা জানান, প্রাণিসম্পদ বিভাগের পরামর্শে পুষ্টিকর খাবার- খৈল, গম, ভুষি, ছোলাসহ সবুজ ঘাস খাইয়ে খুব সহজেই গবাদিপশু মোটাতাজা করেছেন। ক্ষতিকর স্টেরয়েড বা হরমোন ব্যবহার করা হয়নি।
সাপাহার উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ বলেন, এবার করোনা মহামারীর কারনে সরকারি বিধিনিষেধে পশুর হাট বন্ধ থাকায় উপজেলার খামারিদের কথা চিন্তা করে সাপাহার প্রাণী সম্পদ বিভাগের সহযোগিতায় সব পর্যায়ের খামারে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পশু উৎপাদনে পশু সম্পদ বিভাগের সকল কর্মকর্তা ও কর্মীরা দলগত প্রচেষ্টার মাধ্যমে নিরলসভাবে কাজ করেছে। অনলাইনে পশু বিক্রির জন্যে কর্মীরা প্রতিদিন মাঠ পর্যায়ে বিভিন্ন খামারের গবাদিপশুর ছবি তুলে এই পেজ এ প্রচারণা চালাচ্ছেন এতে করে দেশের বিভিন্ন স্থান থেকে এই পেজের মাধ্যমে গবাদিপশু দেখে কিনছেন ক্রেতারা এবং সামনে আরো কেনা-বেচা হবে এই পেজের মাধ্যমে।
এমএসএম / এমএসএম
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা
পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি
Link Copied