তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না : ফখরুল ইসলাম আলমগীর
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী নির্বাচন যদি আ’লীগ সরকারের অধিনে হয় সে নির্বাচন বাংলাদেশে হবে না। সেই নির্বাচনে বিএনপি তো অংশগ্রহন করবেন ই না। সেই নির্বাচন হবে না। সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় কথা। তত্ত¡াবধায়ক সরকার ছাড়া বা অন্তবর্তীকালীন সরকার ছাড়া দেশে কোন নির্বাচন হবে না। তিনি শুক্রবার ঠাকুরগাঁও পৌর শহরের কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথা বলেন।
তিনি বলেন, আমার বিশ^াস করি অসাম্প্রদায়িক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, সেই বিশ^াস আমার দলেরও। আমার দল একই ভাবে চিন্তা করে। চট্রগ্রামে সমাবেশে শ্লোগান নিয়ে প্রতিক্রিয়ায় তিনি বলেন, যারা এদেশে ধর্মীয় কার্ড ব্যবহার করতে চায়, ধর্মকে নিয়ে সমস্যা তৈরি করতে চায় তারাই এই কথা গুলো বেশি ছড়ায়, বেশি বলে। আজকে গুম হত্যার জন্য র্যাবের উপরে স্যাংসন দেওয়া হয়েছে। র্যাব তো হোম মিনিস্টার বা প্রাইমিনিষ্টারের হুকুম ছাড়া কিছুই করতে পারেন না। তাহলে সেংসন দিতে হলে আ’লীগের বিরুদ্ধেই দেওয়া উচিত। এই দেশে যত মানবাধিকার লঙ্ঘন হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে তার জন্য এককভাবে দায়ি অনির্বাচিত আওয়ামীলীগ সরকার। জনগন তাদেরকে সেনসন দিয়ে দিয়েছে। সাধারণ মানুষ বলে এখানে মানবাধিকার নাই, এখানে গুলি করে হত্যা করা হয়। মিছিলে গুলি করে হত্যা করা হয়।
মির্জা ফখরুল আরও বলেন, দেশে প্রকাশ্যে রাজনীতি করে, সংবিধানের বিধান মেনে রাজনীতি করে, নির্বাচনের মধ্য দিয়ে পাল্টমেন্টে যাওয়ার জন্য নির্বাচন করে, এটা হচ্ছে লিবারেল ডেমোক্রেসির একটা পরামর্শ এবং যে বিশ^াস করে যে, বলার স্বাধীনতা, লেখার স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, সভা-সমাবেশ, মিছিল করার স্বাধীনতা। কিন্তু দুর্ভাগ্যক্রমে বাংলাদেশে এখন সেই পরিবেশ নেই। বাংলাদেশে একটি একনায়েকতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে। কথাটা তো আগে আমরাই বলতাম, বা অন্যান্য দলগুলো বলতো। কিন্তু এখন তাদের যে প্রধান সহযোগি দল জাতীয় পার্টি, তার প্রধান কাদের সাহেবও কিন্তু স্পস্ট করে বলেছেন, বাংলাদেশে গণতন্ত্রের নামে একনায়েকতন্ত্র চলছে। এটাই একটি বাস্তব কথা, এটি আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে যে, বাংলাদেশে একটি একনায়েকতন্ত্রের দেশ হয়ে গেছে। তারা আর গণতান্ত্রিক দেশ নেই। এই পরিস্থিতিতে একটি ডেমোক্রেটিক লিবারেল পার্টি হিসেবে আমরা এর মধ্যে যতটা সম্ভব কাজ করার চেষ্টা করছি। আপনারা দেখেছেন আমরা বেশ কিছুদিন ধরে আন্দোলন করছি। প্রত্যেকটি আন্দোলনই হচ্ছে জনসংযুক্ত। আমরা আন্দোলন করছি জনগণকে সঙ্গে নিয়ে। জনগনের সমস্যা নিয়ে। আমরা দ্রব্যমূল্য উর্দ্ধগতি, জ¦ালানী তেলের মূল্য বৃদ্ধি, সাংবাদিকদের ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট বাতিল করা, আমাদের অধিকারগুলোকে স্পাবলিস্ট করার জন্য আন্দোলন করেছি।
তিনি আরও বলেন, ইতিমধ্যে সারা দেশে, ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত আমরা কর্মসূচী নিয়ে গেছি। সেই কর্মসূচীর দ্বিতীয় ভাগে আমরা এখন বিভাগীয় সমাবেশে কাজ করছি। ইতিমধ্যে শান্তিপুর্নভাবে চট্রগ্রামে সমাবেশ সফল করেছি। যদিও সমাবেশ থেকে আসার পথে আমাদের নেতা কর্মীদের আক্রমন করা হয়েছে, গাড়িঘোড়া ভেঙ্গে দেওয়া হয়েছে এমনকি গ্রেফতারও করা হয়েছে। একই সঙ্গে আমাদের আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে ৪ জন কর্মী শহীদ হয়েছে। সেটাকে কেন্দ্র করে, পরবর্তিকালে যশোরে আওয়ামী দুবৃত্তরা আমাদের কর্মীকে হত্যা করেছে সেটাকে কেন্দ্র করে অথবা তারা নিজেরাই গলযোগ সৃষ্টি করে অসংখ্য মামলা দিয়েছে। ইতিমধ্যেই আমাদের নতুন করে মামলার আসামীর সংখ্যা ২৫ হাজার ছাড়িয়ে গেছে। আমরা চিন্তা করছি গনতান্ত্রিক পদ্ধতিতে আমাদের যে, অধিকার, মিছিল করার অধিকার, সভা করার অধিকার, কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য এগিয়ে যাচ্ছি। কোন বাধাই আমরা মানব না। আগামীকালই ময়মনসিংহে সমাবেশ রয়েছে। ইতিমধ্যেই তারা সেখানে একই স্থানে সমাবেশ ডেকেছে। সেখানে সমাবেশ ডাকার উদ্দেশ্যেই হচ্ছে তারা গণতন্ত্রকে বিশ^াস করে না। তারা নিজেরাই সন্ত্রাসী কর্মকান্ড সংঘটিত করে। সেটা তরা করে যাচ্ছে, দুর্ভাগ্যজনকভাবে সেটা তারা করছে রাষ্ট্রিয় সহযোগিতা নিয়ে। রাষ্ট্রকে তারা সন্ত্রাসী রাষ্ট্রে পরিনত করেছে। আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে, এবার কোন বাধাই আমাদের বাধাগ্রস্থ করতে পারবে না।
এমএসএম / জামান
টাঙ্গুয়ার হাওর অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৬ হাউসবোটে কে জরিমানা।
তারাগঞ্জে বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
কুড়িগ্রাম জেলায় ৭দিনব্যাপী মহাস্থান রেজিমেন্টের ৩২ বি এন সি সি ব্যাটালিয়ান প্রশিক্ষণ ক্যাম্পের নানা আয়োজনের মাধ্যমে সমাপ্তি
বাঘার চকরাজাপুরে ২০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ
মানসম্মত শিক্ষায় তারাগঞ্জে নতুন গতি: শ্রেণিকক্ষে ইউএনওর পাঠদান,বাড়ছে শিক্ষার মান
পুলিশের কোন সদস্য মাদকের সাথে জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আসতে হবে : খুলনার ডিআইজি
প্রতারণা নতুন ফাঁদ রাজবাড়ীতে ব্যবসায়ীর বিরুদ্ধে দুই কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ
শালিখায় সিএনআরএস-এর বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন সুইডেন হাইকমিশনের উপপ্রধান হান্না নরেল
পবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা
রায়গঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ সমাবেশ
মোহনগঞ্জে সরকারি উচ্চবিদ্যালয়ে ভর্তি জালিয়াতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন
ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে তারেক রহমানের সরকার কাজ করছে: জেদ্দায় এমপি এনাম