ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সাবেক মন্ত্রী মির্জা হালিমের ইন্তেকাল


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ৯-৭-২০২১ দুপুর ৪:২১

সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব মির্জা আব্দুল হালিম (৯৩) ইন্তেকাল করেছেন।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বার্ধক্য জনিত কারণে শুক্রবার (০৯ জুলাই) সকাল সাড়ে সাতটায় তার জন্মস্থান পাবনা জেলার বেড়া উপজেলার ঐতিহাসিক জয়নগরের কৈটুলা গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘনিষ্ট সহকর্মী মির্জা আব্দুল হালিম তৎকালীন পাবনা-১২ (সদর) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৯ সালের ২৪ নভেম্বর থেকে ১৯৮১ সালের ২৪ নভেম্বর পর্যন্ত জিয়াউর রহমানের মন্ত্রীসভায় নৌ পরিবহন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনিই ছিলেন পাবনা জেলার প্রথম মন্ত্রী।
মির্জা আব্দুল হালিম মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্নেহধন্য ছিলেন। জনপ্রিয় ফুটবল খেলোয়াড় হিসেবে মির্জা হালিমের বেশ সুনাম ছিল। তিনি ভেক্টরিয়া ক্লাবের হয়ে খেলতেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়