ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

সাতকানিয়ায় ভাংচুরের মামলায় যুবক কারাগারে


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১৪-১০-২০২২ রাত ১১:২১

সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের এডভোকেট নাজিম উদদীন থেকে চাদাঁরদাবীতেও বাড়িঘর ভাঙচুর করার অপরাধে দায়ের করা মামলায় তৈয়ব আলী নামে এক দূর্বৃত্তকে কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রাম চীফ জ্যুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত। কারাগারে যাওয়া তৈয়ব আলী উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নয়াপাড়া এলাকার মৃত আব্দুল্লাহ এর ছেলে মো:তৈয়ব আলী(৩৫) জানাযায়-উপজেলার কেঁওচিয়ার ৯নং ওয়ার্ডের মৃত মোজাফ্ফর আহমদের ছেলে এডভোকেট নাজিম থেকে একই এলাকার মৃত আব্দুল্লাহ এর ছেলে তৈয়ব আলী ৫লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছিল। পরে এডভোকেট নাজিম চাঁদা দিতে অপারগতা দেখালে গত ২৬শে জুন তৈয়ব আলীসহ তার একটি গ্রুপ চট্টগ্রাম জজ কোর্টে কর্মরত এডভোকেট নাজিম উদদীনের বাড়িতে লুঠপাটসহ ব্যাপক ভাংচুর চালায়,আর সেই লুঠপাটও ভাংচুরের অভিযোগে এর পরেরদিন অর্থাৎ ২৭শে জুন এডভোকেট নাজিম উদদীন বাদী হয়ে চট্টগ্রাম চীফ জুডিসিয়াল আদালতে একটি মামলা দায়ের করেন আর সেই মামলাকে এজাহার হিসেবে রেকর্ড করতে সাতকানিয়া থানা পুলিশকে নির্দেশনা দেন আদালত। আর সেই মামলা সাতকানিয়া থানা রেকর্ড করলে ওই মামলায় আদালতে জামিন হতে গেলেই আদালত জামিন না-মন্জুর করে কারাগারে পাঠান তৈয়বকে। এদিকে তৈয়বের বাদী আইনজীবী নাজিম উদ্দিন বলেন-আমার কাছ থেকে ৫লক্ষ টাকা চাঁদাদাবী করে আসছি সন্ত্রাসী তৈয়ব আলী,চাঁদা না পাওয়ার কারণে আমার বাড়িঘর ভাংচুর করে ক্ষতিসাধন করে তৈয়ব আলী। আর বৃহস্পতিবারে সেই মামলায় কারাগারে যান তৈয়ব আলী। মামলার বাদী উকিল নাজিম আরো বলেন-আদালতের মাধ্যমে কারাগারে যাওয়া তৈয়ব আলী একজন এলাকার চিহ্নিত মাদককারবারিও মাদকসেবী হিসেবে পরিচিত, তার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ |

এমএসএম / এমএসএম

অনিবন্ধিত পোর্টালের অপসাংবাদিকতা ও চাঁদাবাজির অভিযোগ

রাজউকের অভিযানের পরও নারিন্দায় নকশাবহির্ভূত নির্মাণ

কুমিল্লা সাংবাদিক ফোরামের বর্ণিল হেমন্ত সন্ধ্যা: গান, কবিতা ও পিঠাপুলির মেলবন্ধন

মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক

লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত

রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫

কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস

গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন

বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান

রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ, মানববন্ধন অনুষ্ঠিত