ফরিদপুরের নগরকান্দা বাজারে ভবন নির্মাণে বাধা প্রদানের অভিযোগ
ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার নগরকান্দা বাজারে ভবন নির্মাণে বাধা দান করা হয়েছে বলে অভিযোগ করেছেন নির্মাণাধীন ভবনের মালিক মো. ওলিউর রহমান গং।
সরেজমিন নগরকান্দা বাজারে গেলে ওলিউর রহমান, আশিকুর রহমান , নাজমুল , আনোয়ার হোসেন জানান , গত ৬ আগস্ট অনুমোদন নিয়ে এবং পৌরসভার নিয়ম মেনে সাম্প্রতি আমরা নির্মাণকাজ শুরু করি । হঠাৎ গত মঙ্গলবার (১১ অক্টোবর) আমাদেরকে কোনো নোটিস প্রদান না করেই নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমাম রাজী টুলু ঘটনাস্থলে এসে লোকজন নিয়ে আমাদের ভবনের পিলারের রড কেটে ফেলেন এবং নির্মাণকাজ বন্ধ করার নির্দেশ প্রদান করেন । আমরা বাধা প্রদান করলে আমাদের সাথে দুর্ব্যবহার ও ভয়ভীতি দেখান। আমরা একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জমিটুকু মেপে দেয়ার অনুরোধ জানিয়েছিলাম কিন্তু তিনি তা করেননি।
এলাকার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শামসুল হক জানান, ওলিউর রহমান নিয়ম-কানুন মেনেই ভবনের নির্মাণের কাজ শুরু করেছেন ।
নগরকান্দা পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকার জানান, আমি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে সীমানা মাপ দিয়ে ওলিউর রহমানকে ভবন নির্মাণের অনুমোদন দিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তার ভবন নির্মাণে বাধা দেয়ার কোনো এখতিয়ার নেই। কোনো ত্রুটি থাকলে তা পৌর কর্তৃপক্ষ যাচাই-বাছাই করে সিদ্ধান্ত দেবে।
ভবন নির্মাণে বাধা প্রদানের বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমাম রাজী টুলু বলেন, ওলিউর রহমানের ভবন নির্মাণের জমিতে দুই দাগে .১৭৫ সরকারি জমি রয়েছে। ওই জমি উদ্ধার করার জন্য আমি গিয়েছিলাম এবং মাপ দিয়ে কাজ শুরু করতে বলেছিলাম অনেকবার কিন্তু তারা তা করেননি।
তিনি আরো জানান, আমি ওলিউর রহমান গং-এর কারো সাথেই দুর্ব্যবহার ও ভয়ভীতি দেখাইনি। তাদের অভিযোগ মিথ্যা।
জামান / জামান
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান