ভবিষ্যতে আরো বড় কিছু করার লক্ষ্য সৌরভ গাঙ্গুলীর
ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) দায়িত্ব থেকে বিদায় নিচ্ছেন সৌরভ গাঙ্গুলী। আগামী ১৮ অক্টোবর মুম্বাইয়ে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় সৌরভের বিদায় ঘোষণা করা হবে। গাঙ্গুলীর জায়গায় বিসিসিআইর নতুন সভাপতি হচ্ছেন ১৯৮৩ সালে বিশ্বকাপজয়ী ভারতের অলরাউন্ডার রজার বিনি। বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় বোর্ডের দায়িত্ব নেবেন ৬৭ বছর বয়সী বিনি।
দ্বিতীয় মেয়াদে সভাপতি হওয়ার দৌড় থেকে ছিটকে গিয়ে প্রথমবার মুখ খুললেন গাঙ্গুলী। ভারতের একটি বেসরকারি ব্যাংকের অনুষ্ঠানে গাঙ্গুলী সাংবাদিকদের বলেছেন, 'আমি ভারতের হয়ে খেলার পর, বাংলার ক্রিকেট সংস্থার সভাপতি হয়েছি। এরপর বিসিসিআইর সভাপতি হয়েছি। ভবিষ্যতে আরো বড় কিছু করব। তবে ক্রিকেট ক্যারিয়ারের ১৫ বছর আমার জীবনের সব থেকে ভালো সময়। কিন্তু সারা জীবন ধরে কেউ প্রশাসক থাকতে পারে না।'
ভবিষ্যতে কী করবেন-সেটি না বললেও আবার সব কিছু শূন্য থেকে করতে হবে বলে জানান গাঙ্গুলী, 'সবাই শেষটাই দেখে। কিন্তু বোঝার চেষ্টা করে না, আমাদের সবাইকে শূন্য থেকে শুরু করতে হয়। প্রশাসক হিসেবে হয়তো এখানেই ইতি। এখন হয়তো আমাকে নতুন ভূমিকায় দেখা যাবে। সেখানেও শূন্য থেকে শুরু করতে হবে।'
২০১৯ সাল থেকে বিসিসিআইর সভাপতির দায়িত্ব পালন করছেন গাঙ্গুলী। গত তিন বছরে নিজের সাফল্যের কথা বলতে গিয়ে গাঙ্গুলী বলেন, 'কোভিডের মতো দুঃসময়ে সফলভাবে আইপিএল আয়োজন করেছি আমরা। কমনওয়েলথ গেমসে ভারতের মহিলা ক্রিকেটদল রৌপ্য পেয়েছে। ভারতের পুরুষদল বিদেশের মাটিতে দুর্দান্ত সব সাফল্য পেয়েছে। ভারতীয় ক্রিকেটে একটা অন্য রকম শক্তি দেখা যাচ্ছে। ছোট ছোট লক্ষ্য নিয়ে এগিয়েছিলাম। লম্বা যাত্রায় সফল হতে হলে, ছোট ছোট পদক্ষেপ নিয়ে এগিয়ে যেতে হয়।'
প্রীতি / প্রীতি
বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি
জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল
দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়
বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট
মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল
ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ