পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান
করেনা ভাইরাস প্রাদুর্ভাবে পটুয়াখালী জেলায় ক্ষতিগ্রস্ত দরিদ্র, অসহায় বয়স্ক, দুস্থ, ভাসমান এবং অসচ্ছল দুই শতাধিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার (৯ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে পটুয়াখালী লঞ্চঘাটে প্রধানমন্ত্রীর এ মানবিক সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মাদ কামাল হোসেন। মানবিক সহায়তায় মধ্যে ছিল- ১০ কেজি চাল, ডাল, তেল, লবণ, সাবান ও মাস্ক।
এ সময় নদীবন্দর কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, কোষাধ্যক্ষ গাজী হাফিজুর রহমান সবির, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা রণজিৎ কুমার সরকার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জালাল আহম্মেদসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
Link Copied