সরাইলে সড়ক দুর্ঘটনায় সিএনজিচালক নিহত
ঢাকা-সিলেট মহাসড়কে সরাইলের শাহবাজপুর বাসস্ট্যান্ডে লরি-সিএনজিচালিত অটোরিকসা সংঘর্ষে সিএনজিচালক মো. কামাল মিয়া নিহত হয়েছেন। আজ রোববার (১৬ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর দ্বিতীয় গেট বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত কামাল মিয়া উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া গ্রামের মৃত মোশকু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকসা ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর বাসস্ট্যান্ডে পৌঁছে মহাসড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার জন্য অতিক্রম করলে হঠাৎ তার পেছন দিক থেকে আসা সিলেটগামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালক মারা যান।
সরাইলের খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক জুনায়েদ জানান, খবর পেয়ে দুর্ঘটনাকবলিত লরি ও সিএনজি জব্দ করা হলেও লরির চালককে পাওয়া যায়নি।
এমএসএম / জামান
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ভিতরবন্দ ইউনিয়নে চেয়ারম্যান পদে গণসংযোগে মাহমুদুল হাসান মাহমুদ
নিহত সেনাসদস্য পিয়াসের দাফন সম্পন্ন: "এলাকাজুড়ে চলছে শোকের মাতম
মাদক মামলায় আটক নারীকে আদালতে নেয়ার পথে মৃত্যু
মানুষের পাশে দাঁড়ানোর ভাবনা থেকে বাবুগঞ্জে হারুন মোল্লা ফাউন্ডেশনের যাত্রা
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার
চিলমারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক/মা সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও পুনর্বাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ফুলছড়িতে বিদ্যালয় স্থানান্তর নিয়ে ৯ মাসের বিরোধ, রোদ-বৃষ্টিতে চলছে পাঠদান
ওয়ার্ল্ড ভিশন পিরোজপুরের উদ্যোগে Joy of Giving অনুষ্ঠিত
সাংবাদিকের মোবাইল চুরি: বিকাশের পিন রিসেট ও অর্থ লেনদেনের অভিযোগ
ঘিওরে মহীলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ