অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশি বিএসএফের হাতে আটক
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু পারাপারকালে তিন বাংলাদেশিকে বিএসএফ ও একজনকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আটক করেছে। শনিবার (১৫ অক্টোবর) ভোরে পাটগ্রাম উপজেলার জিমনালা সীমান্তে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বাংলাদেশি কিশোর সুজন মিয়াকে (১৮) আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৫ অক্টোবর) দুপুরে মামলা দিয়ে সুজনকে পাটগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করে বিজিবি। অপরদিকে ভারতে আটক তিন বাংলাদেশিকে মামলা দিয়ে মেখলিগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে বিএসএফ।
আটক ব্যক্তিরা হলেন- উপজেলার পাটগ্রাম সদর ইউনিয়নের রহমানপুর জিমনাল গ্রামের আহের উদ্দিনের ছেলে আবু তাহের (৫০), একই গ্রামের তৈয়ব আলীর ছেলে জাহিদুল ইসলাম মন্টু (৪৯) এবং একই উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুগলিবাড়ি গ্রামের তসলিম উদ্দিনের ছেলে আসাদ আলী (২০)।
খোঁজ নিয়ে জানা গেছে, গত শুক্রবার ভোর ৫টার দিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পাটগ্রাম সদর ইউনিয়নের জিমনাল এলাকার সীমান্তের ৮১৮ ও ৮১৯ নম্বর মেইন পিলারের নিকট দিয়ে উভয় দেশের (ভারত-বাংলাদেশ) গরু পারাপারকারীরা গরু পারাপারের চেষ্টা করতে থাকে। এ সময় ভারতীয় ৬ বিএসএফ ব্যাটালিয়নের ডাঙ্গারবাড়ি বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা ভারতের মেখলিগঞ্জ থানার ডাঙ্গারবাড়ি একই সীমান্ত পিলার এলাকা হতে তিন বাংলাদেশিকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।
পাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেছুর রহমান বলেন, তিন বাংলাদেশি অবৈধভাবে ভারতে যাওয়ায় বিএসএফ তাদের আটক করেছে বলে তাদের পরিবারের মাধ্যমে জেনেছি।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, বিজিবি একটি মামলা দিয়েছে। এ ঘটনায় একজন থানায় আটক রয়েছেন।
রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) ওমর খসরু বলেন, তিন বাংলাদেশি বিএসএফের কাছে আটকের বিষয়টি আমাদের জানা নেই।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’