পটুয়াখালীতে ৬ হাজার মিটার বেহুন্দী জাল জব্দ
পটুয়াখালীর কলাপাড়ায় ৬ হাজার মিটার অবৈধ বেহুন্দি জাল জব্দ করেছে পায়রা বন্দর নৌ পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাবনাবাদ নদী মেহানায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। এসব জালের আনুমানিক বাজার মূল্য ৬ লাখ টাকা। তবে এ সময় কোন জেলেকে আটক করতে পারেনি পুলিশ।
পরে রাত ৮টার দিকে এসব জাল কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার নির্দেশে বালিয়াতলী সেতুসংলগ্ন এলাকায় বসে পুড়িয়ে ফেলা হয়।
পয়রা বন্দর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়েছে। নিষেধাজ্ঞাকালীন সময়ে অবৈধ জেলেদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
Link Copied