চৌদ্দগ্রামে বিদেশি মদসহ আটক ২
কুমিল্লার চৌদ্দগ্রামে বিদেশি মদসহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো: চৌদ্দগ্রাম পৌরসভার বৈদ্দেরখীল গ্রামের ফটিক মিয়ার ছেলে মো: সবুজ (২৮) ও রামরায়গ্রামের মাহবুবুল হকের ছেলে মো: কাউসার (২৭)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে চৌদ্দগ্রাম থানার এসআই আশ্রাফুল আলম জুয়েলের নেতৃত্বে পুলিশের একটি টিম পৌর এলাকার বৈদ্দেরখীল গ্রামে অভিযান চালিয়ে ৮ বোতল বিদেশি মদ ও ১০ পিস স্কার্ফ সিরাপ উদ্ধার করে। এ সময় সবুজ ও কাউসার নামে দুই যুবককে আটক করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার এসআই নাজমুল হক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার বৈদ্দেরখীল থেকে বিদেশি মদসহ দুই যুবককে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের শেষে রোববার দুুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে’।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন