মানিকগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
মানিকগঞ্জের ঘিওরে পারিবারিক কলহের জেরে নিজের ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মো. সবুজ হোসেন (২১) নামে এক যুবক। রোববার (১৬ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার পয়লা ইউনিয়নের চরবাইলজুরি এলাকা থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সবুজ হোসেন ওই এলাকার নজরুল ইসলামের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাবাদের জন্য নিহতের মাকে আটক করেছে পুলিশ।
এসব তথ্য নিশ্চিত করে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, পারিবারিক কলহের জেরে রোববার সকালে নিজের ঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সবুজ। খবর পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের মাকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ