দৌলতখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্টুডিও ব্যবসায়ীর মৃত্যু
ভোলার দৌলতখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল (২৮) নামে এক স্টুডিও ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জুলাই) দুপুরে দৌলতখান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় ড্রিল মেশিন দিয়ে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। রুবেল উপজেলা চরখলিফা ইউনিয়নের সরদার আলী বেপারী বাড়ির মৃত আব্দুল মন্নান মিয়ার ছেলে। তিনি দৌলতখান পৌর শহরের দক্ষিণ মাথায় সাজ স্টুডিও নামে একটি প্রতিষ্ঠানের মালিক ছিলেন।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে ভাড়া বাসায় ড্রিল মেশিন দিয়ে দেয়ালে কাজ করছিলেন রুবেল। এ সময় ড্রিল মেশিন থেকে তার বের হয়ে বিদ্যুতায়িত হন তিনি। পরে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে রুবেল মারা যান।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied