ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিতে আগ্রহী ব্রুনাই


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-১০-২০২২ বিকাল ৫:২১

ব্রুনাইয়ের স্বরাষ্ট্রমন্ত্রী দাতো সেরি আহমেদিন রাহমান জানিয়েছেন, বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিতে আগ্রহী ব্রুনাই। রোববার (১৬ অক্টোবর) এক বৈঠকে তিনি এ আগ্রহ প্রকাশ করেন।

রাজধানীর একটি হোটেলে এক বৈঠকে অংশ নেন ব্রুনাইয়ের স্বরাষ্ট্রমন্ত্রী দাতো সেরি আহমেদিন রাহমান ও অর্থমন্ত্রী দাতো হাজী মোহাম্মদ আমিন লিউই আব্দুল্লাহ। এতে বাংলাদেশের পক্ষে অংশ নেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বৈঠকে বাংলাদেশ হালাল খাদ্য বিপণন সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বৈঠকে বাংলাদেশের শ্রমিকদের দক্ষতা তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, নির্মাণকাজে বাংলাদেশের শ্রমিকদের দক্ষতা রয়েছে। ব্রুনাই বাংলাদেশ থেকে আরও শ্রমিক নিতে পারে।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বাংলাদেশে আরও বিনিয়োগের জন্য ব্রুনাইকে আহ্বান জানান। ব্যবসায়ী সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) এ বৈঠকের আয়োজন করে। 

প্রীতি / প্রীতি

মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ

দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার

শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১

দুর্বৃত্তদের হাতে পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য

জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব সবজির বাজারে

মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ

আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস

শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’

প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ