হোমনায় ভুল চিকিৎসার প্রসূতির মৃত্যুর অভিযোগ
কুমিল্লার হোমনায় সেন্ট্রাল হাসপাতালে ভুল অপারেশনে মাহমুদা আকাতার (৪৫) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। তিনি হোমনা পৌরসভার লটিয়া গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী। গত শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই প্রসূতির মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে. গত শুক্রবার গর্ভবতী মাহমুদার প্রসব বেদনা উঠলে এক দালালের মাধ্যমে তাকে হোমনা হাসপাতাল রোডের ‘হোমনা সেন্ট্রাল হাসপাতাল’-এ ভর্তি করা হয়। ওই দিন বিকেল সাড়ে ৪টার দিকে কোনো প্রকার প্রস্তুতি ছাড়াই মাহমুদাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায় হাসপাতালের লোকজন। এ সময় ডা. দিলশাদ বেগম রোগীকে অপারেশন থিয়েটারে অপারেশন শুরুর পর রোগী চিৎকার দিয়ে জ্ঞান হারান। পরবর্তীতে অপারেশন সম্পন্ন না করে ক্ষতস্থানের রক্ত বন্ধ না করে তড়িঘড়ি করে ঢাকায় রেফার করে। ঢাকা নেয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে রোগীর মৃত্যু হয়।
লোকজনের অভিযোগ, ডা. দিলশাদ বেগম নির্দিষ্ট ক্লিনিকে চেম্বার করেননি। উপজেলার বিভিন্ন হাসপাতালে চুক্তিতে সিজারিয়ান অপারেশন করে থাকেন। শুক্রবার বিকেলে ডা. দিরশাদ বেগম কমিশনের লোভে রোগীকে কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা না করে হাসপাতালে ভর্তি করায় এবং কোনো ধরনের প্রস্তুতি ছাড়াই অপারেশন শুরু করেন। পরে রোগীর অবস্থা খারাপ হলে তাকে ঢাকায় রেফার করেন। কিন্তু অপারেশনের ক্ষতস্থানের রক্ত বন্ধ না হওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রাস্তায়ই তার মৃত্যু হয়। মাহমুদা আকাতার ২ ছেলে ও ১ মেয়ের জননী।
উল্লেখ্য, ইতিপূর্বেও হোমনা সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় আরো ৩ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে ভুল চিকিৎসায় ৪ জনের মৃত্যু হলো।
এ বিষয়ে ডা. দিলশাদ বেগমের মুঠোফোনে ফোন করলে তার ফোন বন্ধ পাওয়া য়ায়। তবে হাসপাতালের পরিচালক মো. বিল্লাল হোসেন বলেন, রোগীর আলগা দোষ ছিল। অপারেশন করার সময় রোগীর অবস্থা খারাপ হলে ডা. ম্যাডাম ঢাকায় রেফার করেন। রাস্তার মাঝেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুছ ছালাম সিকদার জানান, আমি মাসিক সভায় বরুড়ায় আছি। কোনো অভিযোগ পাইনি। তারপরেও তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমন দে বলেন, স্বাস্থ্য কর্মকর্তার সাথে কথা বলে তদন্তপূর্বক এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার
আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা
চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ
বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং
দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ
টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে
তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪
গাজীপুরে র্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫
বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ
Link Copied