টিকটককে টেক্কা দিতে ইউটিউবে চমক আসছে
জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফরম টিকটক। তার ধারে কাছেও ঘেঁষতে পারছে না অন্য কোন প্ল্যাটফরম। যদিও বিশ্বের অনেক দেশেই টিকটক অ্যাপ নিষিদ্ধ। তারপরও এর জনপ্রিয়তা আকাশচুম্বী। বছর খানিক আগেই ইউটিউবও টিকটকের মতো শর্ট ভিডিও তৈরির জন্য শর্টস নিয়ে এসেছে। এবার সেই শর্টসে বিজ্ঞাপন দেখানোর পরিকল্পনা করছে তারা।
যারা কনটেন্ট তৈরি করেন তাদের আয় বাড়ানোর জন্যই বিজ্ঞাপন দেখানোর পরিকল্পনা করছে ইউটিউব। খুব শিগগির চালু হতে যাচ্ছে এই সুবিধা। এ জন্য এক বছরে ৪ হাজার ঘণ্টা ভিউ এবং কমপক্ষে ১ হাজার গ্রাহক প্রয়োজন হবে অ্যাকাউন্টে।
অথবা ক্রিয়েটররা যদি ৯০ দিনের মধ্যে শর্টসে ১০ মিলিয়ন ভিউ পেয়ে থাকেন তাহলে তারাও প্রোগ্রামের জন্য যোগ্য হতে পারেন। তবে শুরুতে লভ্যাংশের মাত্র ৫০ শতাংশ পাবেন ক্রিয়েটররা। বাকিটা পাবে ইউটিউব। কিছুদিন আগেই শর্টসে ওয়াটার মার্ক যুক্ত করার ঘোষণা দিয়েছে ইউটিউব।
অনেকে ইউটিউব ব্যবহারকারী নিজেদের শর্টস ভিডিও টিকটকে শেয়ার করেন। ফলে লাভের লাভ হচ্ছে সেই টিকটকের। তাই এবার এই সমস্যা সমাধানে কিছুটা কঠোর হচ্ছে ইউটিউব। শর্টস ভিডিও ডাউনলোড করতে গেলেই ভিডিওতে ওয়াটারমার্ক (লোগো, বার্তা, চিহ্ন) যুক্ত করবে ইউটিউব। ফলে ভিডিওগুলো ভালোভাবে দেখা যাবে না।
প্রীতি / প্রীতি
বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা
এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!
নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক
শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের