দৌলতখানে করোনা রোগীর বাসায় খাবার পৌঁছে দিলেন উপজেলা নির্বাহী অফিসার
দীর্ঘদিন যাবৎ জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে ভুগছিলেন ভোলার দৌলতখান উপজেলার ৭নং সৈয়দপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আওলাদ চৌকিদারের বাড়ির পাশের অসহায় মো. আলাউদ্দিন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী করোনা পরীক্ষা করানোর পর পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। এ খবর পেয়ে আজ শুক্রবার (৯ জুলাই) দুপুরে আলাউদ্দিনের বাড়িতে যান দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার।
এ সময় আলাউদ্দিনের বাসা লকডাউনের আওতায় এনে তার চিকিৎসা খরচ এবং পরিবারের খাবারের ব্যবস্থা করেন উপজেলা নির্বাহী অফিসার। এ সময় সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন অসহায় আলাউদ্দিনকে।
এ সময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মহুয়া আফরোজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনিসুর রহমান, দৌলতখান পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান রিপন।
এমএসএম / জামান
টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ
চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার
পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত
ধামরাইয়ে বাক্প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন
চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি
নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন
চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ
ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার
রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
রাসিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ
Link Copied