ময়মনসিংহে ৭২ ঘণ্টার মধ্যে বস্তাবন্দি লাশের রহস্য উদ্ঘাটন
ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা পুলিশের সফল অভিযানে ৭২ ঘণ্টার মধ্যে অজ্ঞাত বস্তাবন্দি লাশের (গৃহবধূ) রহস্য উদ্ঘাটন, হত্যাকাণ্ডের মূল হোতাসহ দুজনকে গ্রেফতার ও লাশ বহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়েছে। আজ সোমবার (১৭ অক্টোবর) গাজীপুরসহ আশপাশ এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত নিহতের স্বামী মেহেদী ও বাসার মালিক লাশ গুমের মহানায়ক স্বপন আদালতে বিষয়টি স্বীকার করেছে।
সদর সার্কেল এবং কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ পিপিএম (বার) মঙ্গলবার সকালে কোতোয়ালি মডেল থানায় সাংবাদিকদের সাথে ব্রিফ্রিংয়ে এ তথ্য জানান।
তিনি জানান, গত শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আকুয়া-রহমতপুর বাইপাস রোডের বাদেকল্পা এলাকা থেকে অজ্ঞাত নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করা হয়। নিহতের নাম তাছলিমা (৩২)। তিনি নান্দাইলের ভাসাটি গ্রামের আব্দুর রশিদের মেয়ে। এ ঘটনায় নিহতের পিতা আব্দুর রশিদ বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা (৫৬(১০)২২) দায়ের করেন।
মামলার বাদী ও তদন্তে প্রাপ্ত তথ্যমতে ওসি শাহ কামাল আকন্দ আরো বলেন, নিহত তাছলিমার সাথে ফুলপুরের মেহেদীর বিয়ে হয়। এটা ছিল তাছলিমার তৃতীয় বিয়ে। এই বিয়ের পর থেকে তাছলিমা তার স্বামী মেহেদীকে নিয়ে চট্টগ্রামে বসবাস করছিলেন। গত মঙ্গলবার (১১ অক্টোবর) তারা স্বামী-স্ত্রী চট্টগ্রাম থেকে গাজীপুরের বোর্ড বাজার এলাকায় জনৈক স্বপনের বাসায় ভাড়া ওঠেন। পরদিন বুধবার রাতে ওই বাসায় স্ত্রী তাছলিমাকে হত্যা করে স্বামী মেহেদী পালিয়ে যায়।
ওসি শাহ কামাল আকন্দ আরো বলেন, নিহতের পরিচয় শনাক্তের পর পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞার নির্দেশে তথ্যপ্রযুক্তির সহায়তায় এ হত্যাকাণ্ডের রহস্য দ্রুততম সময়ে উদ্ঘাটন এবং হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চালিয়ে সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত স্বামী মেহেদী ও বাড়ির মালিক স্বপনের বরাত দিয়ে ওসি আরো বলেন, হত্যাকাণ্ডের পর স্বামী মেহেদী লাশ ফেলে পালিয়ে যায়। বৃহস্পতিবার সকালে বাড়ির মালিক স্বপন নতুন ভাড়াটিয়া তাছলিমা ও তার স্বামী মেহেদীর জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে ওই বাসায় যান। এ সময় দরজার কড়া নেড়ে শব্দ না পেয়ে দরজা ধাক্কা দেন এবং দরজা খুলে তাছলিমার উলঙ্গ মৃতদেহ পড়ে থাকতে দেখেন। স্বপন ভয়ে পুলিশ কিংবা তেমন কাউকে কিছু না জানিয়ে লাশ গুমের পরিকল্পনা শুরু করেন। বৃহস্পতিবার দিনভর ঘর বন্ধ রাখার পর ওই রাতে লাশ বস্তাবন্দি করে স্বপনের নিজস্ব প্রাইভেটকারে লাশ নিয়ে নির্জন স্থানে ফেলে দিতে ময়মনসিংহের দিকে রওনা দেন।
তিনি বলেন, কোথাও সুবিধাজনক স্থান না পেয়ে অবশেষে আকুয়া-রহমতপুর বাইপাসের বাদেকল্লা এলাকায় ওই নারীর বস্তাবন্দি লাশ ফেলে পালিয়ে যান স্বপন ও তার সহযোগীরা।
এসআই নিরুপম নাগ, মিনহাজ উদ্দিন, এএসআই সুজন চন্দ্র সাহা, কনস্টেবল জোবায়ের ও মিজান উদ্দিন এই অভিযান পরিচালনা করেন। এসআই নিরুপম নাগ বলেন, ওসি শাহ কামাল আকন্দের পরিকল্পনা ও দিকনির্দেশনায় টানা অভিযান চালিয়ে লাশ উদ্ধারের ৭২ ঘণ্টার মধ্যে মামলার রহস্য উদ্ঘাটন ও খুনিদের গ্রেফতার করা সম্ভব হয়েছে।
ব্রিফিংকালে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুল ইসলাম ফকিরসহ অন্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied