নওগাঁ-৩ জেলা পরিষদ নির্বাচনে আজাহারুল ইসলাম বুলু সদস্য নির্বাচিত
নওগাঁ-৩ জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে আজাহারুল ইসলাম বুল বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছে। নওগাঁ-৩ (নিয়ামতপুর উপজেলার ভাবিচা, নিয়ামতপুর সদর, রসুলপুর, পাড়ইল, শ্রীমন্তপুর ও বাহাদুরপুর এই ৬টি এবং মান্দা উপজেলার ভারশো, ভালাইন ও পরানপুর মোট ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত) ১৭ অক্টোবর সোমবার নিয়ামতপুর সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সকাল ৯টা থেকে একটানা বেলা ২টা পর্যন্ত শান্তিপূর্ণ, নিরপেক্ষ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
শ্রীমন্তপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজাহারুল ইসলাম বুলু (বৈদ্যুতিক পাখা) ৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী পরানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা (টিউবওয়েল) ভোট পেয়েছেন ২৬টি। ১টি ভোট পেয়ে এস, এম আহসান হাবীব (তালা) তৃতীয় স্থান অধিকার করেছেন।
নওগাঁ-৩ নির্বাচনী এলাকার মোট ভোটার সংখ্যা ১২০টি। ভোট পড়েছে ১২০টি। বৈধ ভোট ১২০টি, কোনো ভোট বাতিল হয়নি।
নির্বাচন সম্পর্কে নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান বলেন, ভোটগ্রহণ অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোন প্রার্থীর কোনো অভিযোগ নেই। সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করায় উপজেলাবাসী, প্রার্থী, ভোটার, আইনশৃংখলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই।
এমএসএম / জামান
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন