জুড়ীতে জেলা পরিষদ নির্বাচনে বদরুল ইসলাম সদস্য নির্বাচিত
মৌলভীবাজার জেলার জুড়ীতে জেলা পরিষদের ২নং ওয়ার্ডে সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. বদরুল ইসলাম। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে দুপুর আড়াইটায় ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন।
ঘোষিত ফলাফলে ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. বদরুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জাহাঙ্গীর আলম পেয়েছেন ১৯ ভোট। দুই ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন আব্দুল হেকিম ইমন।
জানা যায়, উপজেলার মোট ৮১ ভোটারের মধ্যে ৮০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে একজন ভোটার মৃত্যুবরণ করায় ৮০টি ভোট কাস্ট হয়। এরমধ্যে একটি ভোট বাতিল হয়।
নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় জেলা পরিষদের এই নবনির্বাচিত সদস্য মো. বদরুল ইসলাম বলেন, আজকের এ বিজয়ে আমি উপজেলার সকল ভোটারকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই। অতীতেও জনগণের কল্যাণে কাজ করেছি, ভবিষ্যতেও জনগণের কল্যাণে সব সময় পাশে থাকবে।
এমএসএম / জামান
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন