ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে জেলা পরিষদ নির্বাচনের ভোট যুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নুরুজ্জামান হোসেন বিজয়ী


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১৭-১০-২০২২ বিকাল ৫:৪৯

নওগাঁর ধামইরহাটে জেলা পরিষদ নির্বাচনে ভোট যুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। মাত্র ৪ ভোট বেশি পেয়ে পুনরায় জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়েছে মো. নুরুজ্জামান হোসেন।

১৭ অক্টোবর ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত একটানা ভোট ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)এ গ্রহণে ১১৯ জন ভোটারের মধ্যে ১১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দুপুর আড়াইটায় ভোট গনণা শেষে ফলাফলে ৬১ ভোট (হাতি মার্কা) পেয়ে জেলা পরিষদের ৫নং ওয়ার্ডে (ধামইরহাট) সদস্য নির্বাচিত হন সাবেক জেলা পরিষদ সদস্য মো. নুরুজ্জামান হোসেন, তার নিকটতম প্রতিদ্বন্দী প্রাক্তন অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম (তালা মার্কা) পেয়েছেন ৫৭ ভোট।

অপরদিকে সংরক্ষিত মহিলা আসনে আনজুয়ারা বেগম (হরিন মার্কা) পেয়েছেন, ৪৭ ভোট, মোছাঃ নিলু আকতার (বই মার্কা) পেয়েছেন ৩৭ ভোট, মোছাঃ ফাতেমা জিন্নাহ (টেবিলঘড়ি) পেয়েছেন ২৭ ভোট,  মোছাঃ ছালেমা খাতুন (মাইক মার্কা) পেয়েছেন ০৬ ও  সাবিনা বেগম (ফুটবল মার্কা) পেয়েছেন ১ ভোট। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. নিলয় রহমান, ওসি মোজাম্মেল হক কাজীসহ পুলিশ ও আনসার বাহিনী। প্রিজাইডিংয়ের দায়িত্ব পালন করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার। 

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু