ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

পরিবারের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৮-১০-২০২২ দুপুর ১১:৪০
বাগেরহাটের শরণখোলায় বাবার সাথে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছে মোঃ রাহাত (১৪) নামে এক মাদ্রাসা ছাত্র। সোমবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাহাত বকুলতলা গ্রামের মোঃ হারেজ হাওলাদারের ছেলে ও সোনাতলা আলিম মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্র। 
 
স্থানীয় ইউপি সদস্য ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বাবার পকেট থেকে এক হাজার টাকা খোয়া যাওয়ার বিষয়টি নিয়ে উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামের মাংস ব্যবসায়ী হারেজ হাওলাদারের পুত্র রাহাতের সাথে ভূল বোঝাবুঝি হয়। পরে রাহাতের বাবা গরু কিনতে আমড়াগাছিয়া বাজারে আসলে সকাল সাড়ে সাতটার দিকে ধানক্ষেতে ছিটানোর কিটনাশকের বোতল থেকে বিষ পান করে। কিছুক্ষন পরে রাহাত বাঁচাও বাঁচাও বরেল ছটফট করে অজ্ঞান হয়ে পড়ে। পওে প্রতিবেশীরা উদ্ধারা করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থার অবনতি দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এ্যাম্বুলেন্স যোগে বাগেরহাট সদর হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাহাতকে মৃত ঘোষণা করেন। 
 
শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফয়সাল আহমেদ জানান, হাসপাতালে আনার পর পরীক্ষা করে দেখা গেছে পর্যাপ্ত পরিমানে বিষ পান করেছে। তাছাড়া কিছুটা অচেতন থাকায় ওয়াশ করা কঠিন হয়ে পড়ে। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রæত বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 
 
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকরাম হোসেন বলেন, বকুলতলা গ্রামে একটি শিশু আত্মহত্যার খবর শুনে ঘটনাস্থলে পুলিন প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ