ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

গলাচিপায় শেখ রাসেলের জন্মদিন পালন


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ১৮-১০-২০২২ দুপুর ২:৩

‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’ প্রতিপাদ্যের আলোকে জাতির জনক বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিনে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিবসটি পালন করে।

সরকারিভাবে উপজেলা প্রশাসনের বঙ্গবন্ধুর ভাস্কর বেদিতে সকাল‌ ৮টায় প্রশাসনিক, সামাজিক, রাজনৈতিক সংগঠন শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে। বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী ছেলে-মেয়েরা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহিন শাহর নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি মিছিল বের করে।

শহর ঘুরে উপজেলা পরিষদ হলরুমে সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে শেখ রাসেলের স্মৃতি নিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান মো. শাহিন শাহ, ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, অফিসার্স ইনচার্জ শোনিত কুমার গায়েন, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, কৃষি অফিসার আরজু আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার মো.গোলাম মোস্তফা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুব হাসান শিবলী প্রমুখ।

আলোচনার শুরুতে শেখ রাসেলের জন্ম থেকে ১৫ আগস্ট/৭৫ সালের নির্মম হত্যাকাণ্ড নিয়ে স্মৃতিময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মু. খালিদ হোসেন মিলটন।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সন্ধ্যা ৬টায় দলীয় কার্যালয়ে পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সভাপতিত্ব করেনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে। বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটু, উপজেলা চেয়ারম্যান মো. শাহিন শাহ ও পৌর মেয়র আহসানুল তুহিন। অনুষ্ঠানে সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

এমএসএম / জামান

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার