পরিবেশ দূষণের দায়ে সালেহ স্টিলের লাখ টাকা জরিমানা
পরিবেশ দুষণের দায়ে সালে স্টিল ইন্ডাস্টজকে এক লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৮অক্টোবর) দুপুরে চান্দগাঁও সার্কেল এসিল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানার নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এই জরিমানার আদেশ দিয়েছেন। স্টিল মিলের এজিএম আব্দুর রউফ ও ম্যানেজার মো. জাকির হোসেন এ সময় উপস্থিত ছিলেন এবং দোষ স্বীকার করে আগামী ১৫ নভেম্বরের মধ্যে কারখানার ত্রুটি বিচ্যুতি সমাধানের মুচলেকা প্রদান করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা এই তথ্য নিশ্চিত করে বলেন, পরিবেশ দূষণকারী এ ধরনের কর্মকাণ্ড না করার নির্দেশসহ সালেহ স্টিলকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ রক্ষায় ভবিষ্যতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এ অভিযানে সহায়তা করেন। এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, চট্টগ্রামের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় জেলা প্রশাসন সব সময় তৎপর এবং পরিবেশ বিধ্বংসী যেকোন কর্মকান্ড শক্ত হাতে প্রতিহত করা হবে।
উল্লেখ্য দীর্ঘদিন থেকে নাসিরাবাদ শিল্প এলাকার সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজ পরিবেশ দূষনকারী কালো ধোঁয়া নির্ধারিত চিমনি ব্যবহার না করে উন্মুক্ত পরিবেশে নির্গত করে আসছিলো। বায়ু দূষণের ফলে অতিষ্ঠ হয়ে ওঠেছিল কারখানা সংলগ্ন এলাকার মানুষ। এলাকবাসীর বারবার তাগিদ সত্ত্বেও কোন প্রতিকার না পেয়ে জেলা প্রশাসকের স্মরনাপন্ন হন। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য চান্দগাঁও সার্কেল এসিল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানাকে নির্দেশ প্রদান করেন। সেই প্রেক্ষিতে অভিযানকালে অভিযোগের সত্যতা পেয়ে খুজে পেয়ে এই দন্ড দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied