ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

নানা আয়োজনের মধ্যদিয়ে বিরামপুরে শেখ রাসেল দিবস পালিত


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ১৮-১০-২০২২ বিকাল ৫:৩৩
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, কেক কাটা ও শেখ রাসেলসহ বঙ্গবন্ধু পরিবারের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের মধ্যদিয়ে শেখ রাসেল দিবস-২০২২ পালিত হয়েছে। এর আগে আমন্ত্রিত অতিথিবৃন্দের সাথে নিয়ে উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল এবং শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা ও পুষ্পস্তবক অপর্ণ করেন স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক।
 
মঙ্গলবার (১৮ অক্টোবর) পুষ্পস্তবক অপর্ণ ও বর্ণাঢ্য র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে বেলা ১১টায় ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শিবলী সাদিক।
 
প্রধান অতিথির বক্তব্যে এমপি শিবলী সাদিক বলেন, শেখ রাসেল ছিল সবার ছোট, অনেক আদরের। রাজনৈতিক কারণে বঙ্গবন্ধুকে জীবনের দীর্ঘ সময় কাটাতে হয়েছে কারাগারে। এজন্য শিশু রাসেল পিতার সান্নিধ্য ও আদর-যত্ন থেকে বঞ্চিত হয়েছে। রাসেল বেঁচে থাকলে হয়তো জাতির নেতৃত্ব দিত, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করত। কিন্তু বাঙালি জাতির দুর্ভাগ্য, ঘাতকেরা ছোট্ট রাসেলকেও সেদিন রেহাই দেয়নি। তিনি শেখ রাসেলের জন্মবার্ষিকীতে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক খায়রুল আলম রাজু, পৌর মেয়র আককাস আলী, সিনিয়র সহকারী পুলিশ সুপার এ,কে এম ওহিদুন্নবি, ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, ওসি সুমন কুমার মহন্ত, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি শীবেশ কুন্ডু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার প্রমুখ।
 

এমএসএম / জামান

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত