ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল দিবস পালন
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ৯টায় শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে একটি র্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
ইউএনও আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, স্বাস্থ্য প্রশাসক ডা. স্বপন কুমার বিশ্বাস, উপজেলা প্রকৌশলী মো. আলী হোসেন, ওসি মোজাম্মেল হক কাজী, উপজেলা শিক্ষা অফিসার আজমল হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার আসাদুজ্জামান, সমাজসেবা অফিসার সোহেল রানা, মহিলা বিষয়ক অফিসার মিজানুর রহমান, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, সিনিয়র সাংবাদিক এমএ মালেক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক আমজাদ হোসেন প্রমুখ।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অপরদিকে দলীয় কার্যালয়ে শেখ রাসেলের জন্মদিবস উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এমএসএম / জামান
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত