ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

মধুপুরে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত


মো. লিটন সরকার, মধুপুর photo মো. লিটন সরকার, মধুপুর
প্রকাশিত: ১৮-১০-২০২২ বিকাল ৫:৫২
‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’ স্লোগানে প্রতি বছরের ন্যায় টাঙ্গাইলের মধুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
 
মঙ্গলবার (১৮ অক্টোবর) জাতির জনকের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মধুপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে শেখ রাসেলের স্মৃতিচারণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এড. ইয়াকুব আলী, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) জাকির হোসাইন, নারী ভাইস চেয়ারম্যান ষষ্ঠীনা নকরেক, মধুপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল আমিন বিপিএম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জিহাদিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীরা।

এমএসএম / জামান

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক

গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন

খুলনা এসআরবি’র বাগেরহাটে অভিযান ৮ কেজি গাজাসহ বিক্রেতা গ্রেফতার