ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম নগরীতে অসহায় মহিলার জায়গা অস্ত্রের মহড়া দিয়ে সন্ত্রাসীদের দখলের চেষ্টা


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৮-১০-২০২২ বিকাল ৫:৫৮

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধিন টেকবাজার সিএন্ডবি এলাকার প্রবাসী আবুল কালামের স্ত্রী অসহায় পারভীন আক্তারের জায়গা একটি সন্ত্রাসী গ্রুপ অস্ত্রের মহড়া দিয়ে জোর পূর্বক  ইউসুফ বাহিনীর নেতৃত্বে দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায় বলে পুলিশ ও স্থানীয়রা জানায়।   অভিযোগ সূত্রে জানায়, ২০২০ সালের  ২৯ ডিসেম্বর  নগরীর চান্দগাঁও সাব রেজিস্টার অফিসের বৈধ কাগজ পত্র নিয়ে  পারিয়া পারভীন আক্তার খতিয়ান সংশোধনের জন্য ১ম যুগ্ম  জেলা জজ আদালতে গত ১২ জুলাই  ইউসুফ গংদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার খবর পেয়ে ইউসুফসহ স্থানীয় কিছু সন্ত্রাসী ক্ষিপ্ত হয়ে গত ৬ অক্টোবর  দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে পারভীন আক্তারকে নানা প্রকার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে বালি দ্বারা ভরাট করে এবং টিন ও বাঁশের  ঘেরাও দিয়ে জবর দখল করার চেষ্টা করলে অসহায় পারভীন আক্তার চান্দগাঁও থানায় ইউসুপ, রুবেল, ফাহিম ও নুর বেগমসহ কয়েক জনের বিরুদ্ধে গত ৬ অক্টোবর অভিযোগ করেন।  অভিযোগের প্রেক্ষিতে চান্দগাও থানার এস আই আজিজুল হক উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। এতে পুলিশের নোটিশ পাওয়ার পর আরও ক্ষিপ্ত হয়ে ইউসুফ স্থানীয় থানা পুলিশের আদেশ অমান্য করলে এতে এলাকায় এ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়।  জায়গার মালিক পারভীন আক্তার  গত  ১২ অক্টোবর ১ম যুগ্ম জেলা জজ আদালত একটি অভিযোগ করলে আদালত উভয় পক্ষকে জমির আকৃতি-প্রকৃতির কোন রকম পরিবর্তনে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। ভূমিদস্যু চক্রটি আদালতের আদেশও অমান্য করে আসছে। এ প্রসঙ্গে চান্দগাও থানার এস আই আজিজুল হক জানান, উভয় পক্ষকে নোটিশ ও সরেজমিনে উপস্থিত হয়ে আদালতের আদেশ সম্পর্কে অবহিত করার পরও ইউসুফ গং দখল কাজ অব্যাহত রেখেছে বলে শুনেছি। তিনি বর্তমানে ছুটিতে আছেন বলে জানান। এ বিষয়ে কথা হয় অভিযুক্ত রুবেল জানায়, জোর পূর্বক জায়গা দখলের বিষয়টি অস্বীকার করে বলেন, আদালতের আদেশ পাওয়ার পর বর্তমান কাজ কর্ম বন্ধ রয়েছে। এখনো কেউ কাজ করছে না। এটা তাদের পৈতৃক জায়গা বলেও দাবি করেন। 

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী